এক্সপ্লোর

Copa America Quarter Final: কাল পরীক্ষা মেসির, কখন-কোথায় দেখবেন আর্জেন্তিনা-ইকুয়েডর কোয়ার্টার ফাইনাল?

ইকুয়েডরের বিরুদ্ধে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নামার আগে আর্জেন্তিনা শিবিরে স্বস্তি। ফিট হয়ে মাঠে নামতে প্রস্তুত অ্যাঙ্খেল দি মারিয়া ও ক্রিশ্চিয়ান রোমেরো।

গোইয়ানিয়া: ইকুয়েডরের বিরুদ্ধে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নামার আগে আর্জেন্তিনা শিবিরে স্বস্তি। ফিট হয়ে মাঠে নামতে প্রস্তুত অ্যাঙ্খেল দি মারিয়া ও ক্রিশ্চিয়ান রোমেরো। চোট থাকায় দুজনই বলিভিয়ার বিরুদ্ধে ম্য়াচে খেলতে পারেননি।

এখনও পর্যন্ত ৩৬ ম্য়াচে আর্জেন্তিনা ও ইকুয়েডর মুখোমুখি হয়েছে। তার মধ্যে আর্জেন্তিনা জিতেছে ২১টি ম্যাচ। মাত্র ৫টি ম্যাচে জিতেছে ইকুয়েডর। বাকি দশটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। দুই দল শেষবার একে অপরের বিরুদ্ধে খেলেছে গত বছরের অক্টোবরে। সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিলেন লা আলবিসেলেস্তেরা। আর্জেন্তিনার হয়ে একমাত্র গোলটি করেছিলেন লিওনেল মেসি।

ভারতীয় সময় রবিবার ভোরের ম্যাচেও আর্জেন্তিনার সমর্থকেরা মেসির ম্যাজিক দেখার অপেক্ষাতেই থাকবেন। চলতি কোপা আমেরিকায় দুরন্ত ছন্দে আছেন কিংবদন্তি ফুটবলার। বলিভিয়ার বিরুদ্ধে আগের ম্যাচ খেলার পর তিনিই এখন নীল-সাদা জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। ১৪৮টি ম্যাচে দেশের হয়ে খেলেছেন মেসি। চলতি টুর্নামেন্টে তিনটি গোল করেছেন। পাশাপাশি দুটি গোলের বল সাজিয়ে দিয়েছেন মেসি। ইকুয়েডরের বিরুদ্ধে তাঁর ওপর অনেকটাই নির্ভর করে থাকবে দল।

বলিভিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল নিয়মরক্ষার। যেহেতু আগেই নক আউট পর্বে পৌঁছে গিয়েছিল আর্জেন্তিনা। সেই ম্যাচে আর্জেন্তিনার প্রথম দলের বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে ইকুয়েডরের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়েই নামবে আর্জেন্তিনা। ডিফেন্সে ফিরছেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা ও লিজ়ান্দ্রো মার্তিনেস। গোলকিপার হিসাবে ফের দেখা যাবে এমিলিয়ানো মার্তিনেজ়কে। কোপা আমেরিকার অদ্ভুত নিয়মে তাঁর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। কোপার নক আউটে কোনও ম্যাচের ফয়সালা ৯০ মিনিটে না হলে সরাসরি টাইব্রেকার শুরু হয়। তাই মার্তিনেজ়ের দক্ষতা কাজে লাগতে পারে স্কালোনির দলের।

কখন, কোথায় দেখবেন ম্যাচ: আর্জেন্তিনা বনাম ইকুয়েডর খেলা শুরু সকাল ৬.৩০। ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget