এক্সপ্লোর

Copa America Semi Final: লুকাস পাকুয়েতার গোলে পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

পেরুকে সেমিফাইনাল হারিয়ে ফাইনালে উঠে গেল তিতের দল। ১-০ ব্যবধানে জয় পেল নেইমার বাহিনী। গোল পেলেন লুকাস পাকুয়েতা। খেলার ৩৫ মিনিটের মাথায় নেইমারের বানানো বল থেকে দুরন্ত গোল করেন তিনি।

রিও দি জেনিরো: কোপা আমেরিকায় ব্রাজিলের বিজয়রথ অব্যাহত। পেরুকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠে গেল তিতের দল। ১-০ ব্যবধানে জয় পেল নেইমার বাহিনী।

টুর্নামেন্ট শুরুর আগে করোনা আতঙ্কে কোপায় অংশগ্রহণ করতে চায়নি ব্রাজিল দল। কোচ তিতেও এই পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শেষ পর্যন্ত কোপার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। দলের হয়ে এদিন একমাত্র জয়সূচক গোলটি করেন লুকাস পাকুয়েতা।

ম্যাচের শুরু থেকেই ক্রমাগত প্রতিপক্ষ শিবিরে আক্রমণ হানছিল ব্রাজিল। খেলার ৩৫ মিনিটের মাথায় নেইমারের বানানো বল থেকে দুরন্ত গোল করেন। বুধবার সকালে কলম্বিয়া ও আর্জেন্তিনার মধ্যে যে দল জিতবে, তাদের বিরুদ্ধে খেলতে হবে ফাইনালে ব্রাজিলকে।

ম্যাচের শেষে নেইমার বলেন, ‘আমি চাই আর্জেন্তিনা ফাইনালে উঠুক। কারণ আমার অনেক বন্ধু রয়েছে আর্জেন্তিনায়। তবে অবশ্যই চাইব ফাইনালে ব্রাজিলই চ্যাম্পিয়ন হোক।’ ২৩ বছরের ম্যাচের জয়সূচক গোল করা পাকুয়েতাকে নিয়ে নেইমার বলেন, ‘পাকুয়েতা একজন দুর্দান্ত প্লেয়ার। প্রতিদিন ও উন্নতি করছে দেশের জার্সিতে।’

ম্যাচের দ্বিতীয়ার্ধে পেরু একাধিক আক্রমন করলেও গোলের মুখ দেখতে পারেনি তারা। অন্যদিকে এদিন গোটা ম্যাচেই একাধিকবার দুর্ধর্ষ স্কিল দেখা গেল নেইমারের পা থেকে। কোয়ার্টার ফাইনালে গ্যাব্রিয়েল জেসুস লাল কার্ড দেখে বেরিয়ে গিয়েছিলেন। এরপর ১০ জনের ব্রাজিল সেই ম্যাচে দুর্দান্ত খেলে ৪-০ ব্যবধানে জিতে নিয়েছিল ব্রাজিল। 

ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরো ম্যাচের পর বলেন, ‘আক্রমণভাগে আমরা দারুণ পারফর্ম্যান্স দেখিয়েছি। আর পেছনে ফিরে তাকাতে চাই না।’ এই ক্যাসেমিরো নিজেও কোপা শুরুর আগে ব্রাজিল দল টুর্নামেন্টে পাঠানো নিয়ে মুখ খুলেছিলেন।

২ বছর আগে এই পেরুকে হারিয়েই কোপা চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে নেইমার চোট পেয়ে ছিটকে গেলেও ৩-১ ব্যবধানে পেরুকে হারিয়ে ফাইনালে জিতছিল তিতের জল। এবার পেরুকে সেমিতে বধ করল ব্রাজিল। আগামী শনিবার কোপার ফাইনাল। তবে মাঠে নামার আগে আরও একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নেইমারদের। কোভিডের জন্য দশর্ক শূন্য মাঠেই ফাইনালে খেলতে নামতে হবে সেলেকাওদের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live
TMC News: অভিষেকের বিরুদ্ধে ফের উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। থানায় নালিশ বিষ্ণুপুরের বিজেপি নেতার।
Blood Bank Scam: চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget