এক্সপ্লোর

Sachin on Copa America Final: মেসিকে ‘অনুপ্রেরণা’র শুভেচ্ছা, নেমারকে ঘুরে দাঁড়ানোর বার্তা সচিনের

আর্জেন্তিনা ফুটবল দলকে কোপা চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর। একইসঙ্গে ফাইনালে হারের যন্ত্রণায় কাতর নেমারকেও ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন সচিন তেন্ডুলকর।

মুম্বই: কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা ফুটবল দলকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই নিয়ে ট্যুইট করেন মাস্টার ব্লাস্টার। নিজের সোশ্য়াল মিডিয়ায় ট্যুইটারে কোপা আমেরিকার ফাইনালের কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার।

সোশ্যাল মিডিয়ায় যেই ছবি পোস্ট করেছেন সচিন সেখানে দেখা যাচ্ছে ট্রফি নিয়ে গোটা আর্জেন্তিনা দলকে। এছাড়াও খেলার শেষে মেসিকে শূন্যে ভাসিয়ে দিচ্ছেন তাঁর দলের সতীর্থরা। আবার উজ্জ্বল ট্রফিটিতে মেসি চুমু খাচ্ছেন এমন ছবিও দিয়েছেন সচিন। সেখানেই ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কোপা চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্তিনা ফুটবল দলকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন।  আর্জেন্তিনার ফুটবল সমর্থকদের জন্যও এটা একটা ঐতিহাসিক জয়। মেসির জন্য তো ভীষণ স্পেশাল। একেবারে যেন আইসিং অন দ্য কেক। দুর্দান্ত একটা কেরিয়ার ওর। এখনও সবাইকে অনুপ্রাণিত করে চলেছেন।’

ফাইনালে হারের পরই মাঠেই কেঁদে ফেলেন ব্রাজিলের নেমার। ব্রাজিলীয় তারকা ফুটবলারকেও ভেঙে না পড়ার বার্তা দিলেন সচিন তেন্ডুলকর। এদিন ফাইনালে গোল করতে পারেননি নেমার। তাঁর দলও আর্জেন্তিনার বিরুদ্ধে হেরে ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া করেছে। এরপর মাঠ বসে কিছুক্ষণ ও পরে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়ও চোখ মুছতে দেখা গিয়েছে নেমারকে।

সচিন তাঁর সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা ছবিতেও নেমারের ছবি রেখেছেন। ওয়ান্ডার কিডের জন্য সচিনের বার্তা, ‘ফাইনালে হারের যন্ত্রণা কতটা, তা বুঝতে পারছি। কিন্তু চলমান রাস্তায় এটি একটি বাঁক মাত্র। নেমার ও ব্রাজিলের জন্য পথ কখনওই শেষ হচ্ছে না। ওরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। একইসঙ্গে গর্বিতও করবে।’ 

এদিন মারাকানায় কোপা ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্তিনা। এই মারাকানাতেই কয়েক বছর আগে ফাইনালে হেরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল মেসিকে। এদিন ট্রফি জিতে হাসতে হাসতে মাঠ ছাড়লেন। ক্রিশ্চিয়ানো রােনাল্ডো ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিলেন পর্তুগালের জার্সিতে। এবার মেসিও দেশের জার্সিতে প্রথম কোনও আন্তর্জাতিক ট্রফি জিতে নিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget