এক্সপ্লোর

পিসিবি দৃষ্টান্ত স্থাপন না করলে গড়াপেটা চলবে, দাবি আফ্রিদির

করাচি: পাকিস্তানের ক্রিকেট থেকে স্পট-ফিক্সিং ও গড়াপেটার আশঙ্কা দূর করতে হলে পিসিবি-কে উপযুক্ত দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যতক্ষণ না সেটা করা হচ্ছে, ততক্ষণ দুর্নীতি দূর করা যাবে না। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় মরসুমে স্পট-ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে সাসপেন্ড হয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফ। তাঁদের দুবাই থেকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে দুর্নীতি দমন শাখা। অপর এক ক্রিকেটার মহম্মদ ইরফানকেও স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে জেরা করা হয়েছে। শোনা যাচ্ছিল তাঁকেও সাসপেন্ড করা হয়েছে। তবে এখন আবার আফ্রিদিও পিএসএল-এ খেলছেন। এই টুর্নামেন্টেই স্পট-ফিক্সিংয়ের কালো ছায়া পড়ায় হতাশ আফ্রিদি। তিনি পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি অতীতেও বলেছি, আবার বলছি, পিসিবি যতক্ষণ না এই ধরনের খেলোয়াড়দের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, ততক্ষণ গড়াপেটা বন্ধ করা যাবে না।’ নাম না করে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে নির্বাসিত হওয়া মহম্মদ আমিরকে জাতীয় দলে ফেরানোর বিরোধিতা করে আফ্রিদি বলেছেন, ‘পিসিবি কলঙ্কিত ক্রিকেটারকে খেলায় ফেরার সুযোগ দিয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িত থাকা একজন খেলোয়াড় যদি পাঁচ বছর পরে জাতীয় দলে ফেরার সুযোগ পায়, তাহলে নির্বাসিত করার মানে কী? উপযুক্ত দৃষ্টান্ত স্থাপন না করা পর্যন্ত পাকিস্তান ক্রিকেট থেকে দুর্নীতি দূর করা যাবে না।’ আফ্রিদির সুরেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজাও বলেছেন, শার্জিল ও খালিদকে আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া উচিত না। এই দুই খেলোয়াড়কে জাতীয় দলে ফেরাতে হলে তাঁর মৃতদেহের উপর দিয়ে ফেরাতে হবে। প্রাক্তন ক্রিকেটার মহসিন খানও গড়াপেটায় অভিযুক্ত ক্রিকেটারদের জাতীয় দলে না ফেরানোর দাবি জানিয়েছেন।

সেরা শিরোনাম

Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
Sachin Tendulkar: শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
INDW vs PAKW: বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
INDW vs PAKW Live: মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের
মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির নার্সিংহোমে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
Jibantala News | জীবনতলায় তুলকালাম, বিজেপি-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
KMC News: ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি, শুনানির জন্য পাঠানো হয়েছে ১০ আধিকারিককে
Abhishek Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget