এক্সপ্লোর

মাকে প্রণাম করে জন্মদিন শুরু, কী ‘অমূল্য’ উপহার পেলেন, জানালেন সচিন

আজ বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সচিন রমেশ তেন্ডুলকরের ৪৭ তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা মাস্টার-ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

মুম্বই: আজ বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সচিন রমেশ তেন্ডুলকরের ৪৭ তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা মাস্টার-ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। গতকালই জানা গিয়েছিল যে, এবার সাড়ম্বরে জন্মদিন পালনের কোনও ইচ্ছাই তাঁর নেই। কারণটা করোনাভাইরাসের চলতি প্রাদুর্ভাব। এমন একটি কঠিন সময়ে জন্মদিন না পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কোভিড-১৯-এর বিরুদ্ধে যাঁরা সামনে থেকে লড়াই করছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই সচিন এই সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। কিন্তু তাতে অনুরাগীদের উচ্ছ্বাসে কোনও বাধা আসেনি। তাঁরাও জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন একদা ক্রিকেটের বিস্ময় বালককে।
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরানের মালিক দিনটা শুরু করেছেন মায়ের আশীর্বাদ নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সচিন। সেখানে তাঁকে মায়ের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, মায়ের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করলাম। মা আমাকে গণপতি বাপ্পার ছবি উপহার দিয়েছেন, তা শেয়ার করলাম। অমূল্য এই উপহার। জন্মদিনে সচিনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। প্রাক্তন সহ খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়ে মহারাজ সচিনের সুস্থ ও আনন্দময় জীবন কামনা করেছেন।
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির টুইট, শুভ জন্মদিন এমন এক জনকে যাঁর খেলাটার প্রতি প্যাশন আবেগ অনুপ্রাণিত করেছিল অগুনতি মানুষকে। দুর্দান্ত একটা বছরের জন্য শুভেচ্ছা রইল।
ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী টুইট করেছেন, শুভ জন্মদিন। তুমি যে লিগ্যাসি রেখে গিয়েছো তা অমর। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। সাত বছর আগে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সচিন। কিন্তু ক্রিকেট বিশ্ব তাঁকে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে মনে রেখেছে। কেরিয়ারে ২০০ টেস্ট ও ৪৬৩ একদিনের ম্যাচে ৮৬.২ স্ট্রাইক রেটে তাঁর মোট রান ২৯৪৩৭।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget