এক্সপ্লোর

Milkha Singh Health: জ্বর, শরীরে অক্সিজেনের মাত্রা কম, মিলখা সিংহের শারীরিক অবস্থার অবনতি

Milkha Singh was stable but again his health deteriorates. | কয়েকদিন আগেই মিলখা সিংহের স্ত্রী প্রয়াত হয়েছেন।

চণ্ডীগড়: কিংবদন্তী অ্যাথলিট মিলখা সিংহের শারীরিক অবস্থার ফের অবনতি। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বৃহস্পতিবার রাতে হঠাৎ তাঁর জ্বর আসে। শরীরে অক্সিজেনের মাত্রাও কমে যায়। চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।’ 

৯১ বছর বয়সি মিলখা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে একই হাসপাতালে ভর্তি হন তাঁর স্ত্রী, জাতীয় ভলিবল দলের প্রাক্তন অধিনায়ক নির্মল কউর। রবিবার তিনি প্রয়াত হয়েছেন। গত ১৯ মে তিনি করোনা আক্রান্ত হন। চিকিৎসা চলাকালীন তিনি প্রয়াত হলেন। তিনি পঞ্জাব মহিলা ক্রীড়ার ডিরেক্টর ছিলেন। তাঁর প্রয়াণে ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে। 

বুধবার মিলখার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তাঁকে সাধারণ জেনারেল আইসিইউ-তে রাখা হয়। কিন্তু এরপরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হল।

মিলখার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মিলখাজির জন্য দিনটা কঠিন ছিল। তবে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন।’

করোনা আক্রান্ত হওয়ার পর প্রথমে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মিলখা। তারপর ৩ জুন তিনি চণ্ডীগড়ের হাসপাতালে ভর্তি হন। সেখানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীলই ছিল। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি।

এশিয়ান গেমসে চারবারের সোনাজয়ী মিলখা ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমসেও চ্যাম্পিয়ন হন। তবে তাঁর সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স ১৯৬০ সালের রোম অলিম্পিক্সে ৪০০ মিটার দৌড়ের ফাইনালে। সেবার চতুর্থ স্থান অর্জন করলেও, জাতীয় রেকর্ড গড়েন মিলখা। সেই রেকর্ড বহু বছর অক্ষত ছিল। ভারতের হয়ে ১৯৬০ ছাড়াও ১৯৫৬ ও ১৯৬৪ অলিম্পিক্সে যোগ দেন মিলখা। তাঁকে ১৯৫৯ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়।

মিলখা ও তাঁর স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে দুবাই থেকে চণ্ডীগড়ে ফিরে এসেছেন তাঁদের ছেলে প্রখ্যাত গলফার জীব মিলখা সিংহ। মিলখা ও নির্মলের বড় মেয়ে মোনা মিলখা সিংহও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোহালিতে চলে এসেছেন। তিনি পেশায় একজন চিকিৎসক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget