এক্সপ্লোর

Delhi Capitals: আইপিএলের নতুন মরশুমের আগেই দিল্লি শিবিরে চমক! পন্টিংয়ের জুতোয় পা গলাবেন বিশ্বজয়ী?

IPL 2025: আশিস নেহরা কোচের পদ থেকে সরে গিয়েছেন। সেই জায়গায় নাকি বাঁহাতি অলরাউন্ডারকে দেখা যেতে পারে কোচের পদে এমনই শোনা যাচ্ছিল।

মুম্বই: নতুন আইপিএল (IPL 2024) মরশুম শুরুর আগেই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কোচের পদ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে রিকি পন্টিংকে। সোশ্য়াল মিডিয়ায় বার্তায় বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ককে সরিয়ে দিয়েছিল দিল্লি ফ্র্য়াঞ্চাইজি। তবে সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি এবার কোচের পদের জন্য প্রস্তাব দিয়েছে ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারকে। কে সে?

আপাতত যা শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের কোচের পদে আগামী মরশুমে দেখা যেতে পারে প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংহ। গত মাসে খবর শোনা যাচ্ছিল যে গুজরাত টাইটান্সের কোচের পদে দেখা যেতে পারে যুবিকে। আশিস নেহরা কোচের পদ থেকে সরে গিয়েছেন। সেই জায়গায় নাকি বাঁহাতি অলরাউন্ডারকে দেখা যেতে পারে কোচের পদে এমনই শোনা যাচ্ছিল। এমনকী গুজরাত শিবির নাকি ভারতীয় কোচ খুঁজছেন। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস গত তিন মরশুমে কোয়ালিফিকেশন রাউন্ডে জায়গা পাকা করতে পারেনি। তার জন্যই পন্টিংয়ের বদলে কোচের পদে নতুন কাউকে খুঁজছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। 

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে যদি যুবরাজ সিংহকে দেখা যায়। তবে কোচ হিসেবে এটিই হবে যুবরাজের প্রথম অ্যাসাইনমেন্ট। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন যুবরাজ। আইপিএলে ২০০৮-২০১৯ পর্যন্ত খেলেছেন। নিজের ক্রিকেট কেরিয়ারে আইপিএলে পাঞ্জাব কিংস, পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ। 

সব মিলিয়ে আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসাবে কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয়ে গেল জল্পনা। আর আলোচনায় সবচেয়ে বেশি যে নামটি ভেসে উঠছে, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনিতেই দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। দলে ও ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছে তাঁর গ্রহণযোগ্যতা এমন পর্যায়ে যে, সৌরভের কথায় কলকাতায় প্রত্যেক মরশুমের আগে প্রস্তুতি শিবির হয় দিল্লি ক্যাপিটালসের।

কিছুদিন আগে শোনা যাচ্ছিল, পন্টিং বিদায়ের পর ঋষভ পন্থদের কোচ হিসাবে দায়িত্ব নিতে পারেন সৌরভ স্বয়ং। তিনি এমনিতেই ডিরেক্টর অফ ক্রিকেট হওয়ার সুবাদে দলের খোলনলচে সম্পর্কে ওয়াকিবহাল। অভিষেক পোড়েল, জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক, ট্রিস্টান স্টাবসের মতো তরুণের সাফল্যের নেপথ্যেও অন্যতম কৃতিত্ব দেওয়া হয় সৌরভকে। পাশাপাশি গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থের মাঠে ফেরা ও নিজের সাবলীল ব্যাটিং ফের করতে পারার নেপথ্যেও সৌরভের অবদান রয়েছে। তাই পন্টিংয়ের পর সৌরভ নিতে পারেন দিল্লি ক্যাপিটালসের কোচের পদ। তবে এবার নতুন নাম উঠে এসেছে যুবরাজ সিংহের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget