এক্সপ্লোর

IND vs ENG: এর আগে কোনও ভারতীয় পারেননি, ইংল্যান্ড সিরিজ়ে এমনই অনন্য কীর্তি গড়ার হাতছানি অর্শদীপের সামনে

Arshdeep Singh: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলে সুযোগ পাওয়া তিন ফাস্ট বোলারের অন্যতম হলেন অর্শদীপ সিংহ।

নয়াদিল্লি: ২২ জানুয়ারি থেকে কলকাতায় ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের সাদা বলের সিরিজ়। সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণাও করে দিয়েছে নির্বাচকমণ্ডলী। সেই দলে রয়েছেন মহম্মদ শামি। এক বছরেরও অধিক সময় পর দেশের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে। তাঁর পাশাপাশি দলে সুযোগ পাওয়া অন্য দুই ফাস্ট বোলার হলেন অর্শদীপ সিংহ ও হর্ষিত রানা।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই আসন্ন বিশ ওভারের সিরিজ়েই কিন্তু অর্শদীপের সামনে ইতিহাস গড়ার বিরাট সুযোগ রয়েছে। ভারতীয় দলের হয়ে খুব বেশিদিন হয়নি তিনি খেলা শুরু করেছেন। তবে এর মধ্যেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন অর্শদীপ সিংহ। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের সিরিজ়েও তাঁর দিকে নজর থাকবেই। তিনি কিন্তু এই সিরিজ়েই ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে যেতে পারেন।

এখনও পর্যন্ত অর্শদীপ টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৫টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আর মাত্র দুইটি উইকেট নিলেই তিনি যুজবেন্দ্র চাহালকে পিছনে ফেলে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে যাবেন। চাহাল এই সিরিজ়ে সুযোগও পাননি। তাই অর্শদীপের সামনে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। পাশপাশি প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি উইকেটের গণ্ডিও পার করতে পারেন বাঁ-হাতি ফাস্ট বোলার। এই দুই রেকর্ডই কিন্তু তাঁর পক্ষে খুব কষ্টকর নয়। 

তবে এই সিরিজ়ে কিন্তু নিঃসন্দেহে লাইমলাইট থাকবে মহম্মদ শামির ওপর। সেই ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল। তারপর থেকে চোট, অস্ত্রোপ্রচার এইসব নিয়ে টিম ইন্ডিয়ার দলে সুযোগ পাননি শামি। তবে তিনি অবশেষে ফিরছেন। এছাড়াও দলে রয়েছে একাধিক চমক। যার মধ্যে অন্যতম, সহ অধিনায়ক হিসাবে অক্ষর পটেলের নির্বাচন। দলে হার্দিক পাণ্ড্যর মতো ক্রিকেটার থাকা সত্ত্বেও অক্ষরকে সহ অধিনায়ক করা হয়েছে। কারও কারও মতে, গুজরাতের ক্রিকেটার হওয়ার কারণেই কি সহ-অধিনায়ক করা হল অক্ষরকে? আঙুল তোলা হচ্ছে ভারতীয় বোর্ডের জয় শাহ লবির দিকে। কারও কারও মতে, হার্দিক পাণ্ড্যকে পুরোপুরি উপেক্ষা করার মতো জায়গা কি সত্যিই রয়েছে?

দলে রাখা হয়নি ঋষভ পন্থকে। আইপিএলের নিলামে পন্থ যতই রেকর্ড অঙ্কে বিক্রি হোন না কেন, ভারতের টি-২০ দলে জায়গা পেলেন না। টি-২০ দলে পন্থের আগে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল। এঁদের মধ্যে সঞ্জুর জায়গা পাওয়া নিয়ে জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, শৃঙ্খলাজনিত কারণে কেরলের রাজ্য দল থেকেই বাদ পড়েছেন সঞ্জু। রাজ্য দলে না থাকা কোনও ক্রিকেটারকে কীভাবে জাতীয় দলে সুযোগ দেওয়া হল, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।

আরও পড়ুন: কী বলছে ইতিহাস? চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু দুবাইয়ে ভারতীয় দলের রেকর্ড কেমন? 

সেরা শিরোনাম

Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget