এক্সপ্লোর

Arshdeep Singh: অর্শদীপের হাতে নয়া অস্ত্র! বিশ্বকাপের কথা মাথায় রেখেই কি নতুন বলের প্রচেষ্টায় তারকা বোলার?

Indian Cricket Team: ৫০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাননি অর্শদীপ সিংহ।

বেঙ্গালুরু: ভারতের সীমিত ওভার দলের অঙ্গ তিনি। সাম্প্রতিক সময়ে দলের 'ডেথ ওভার' বিশেষজ্ঞ হিসাবে বুমরার পাশাপাশি তাঁর নামও শোনা যায়। ৫০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলে (Indian Cricket Team) জায়গা পাননি অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। তবে এ বছরের শেষের দিকেই আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ভারতীয় দলে জায়গা পাওয়ার বড় দাবিদার তিনি। বিশ্বকাপের কথা মাথায় রেখেই কি নিজের বোলিংয়ে এক নতুন অস্ত্র যোগ করার লক্ষ্যে অর্শদীপ? কী সেই নতুন অস্ত্র?

বাঁ-হাতি তারকা বোলার জানান তিনি এক নতুন ধরনের বল নিয়ে অনুশীলনে কাজ চালাচ্ছেন। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে নাগাল বলেন, 'বর্তমানে একটা নতুন বল নিয়ে কাজ করা শুরু করেছি। মন্থর গতির পিচে ওই বলটা আমার কাজে লাগবে। গত ম্যাচে লেগ কাটারের মতো ওই বলটা করার চেষ্টাও করেছিলাম। বলটার ওপর নিয়ন্ত্রণ এসে গেলে ম্যাচ পরিস্থিতিতে আরও বেশি করে ব্যবহার করা শুরু করব ওটা। বাকি তো নিজের যা দক্ষতা, তা আরও উন্নত করার চেষ্টা প্রতিনিয়ত করি।'

অর্শদীপ কিন্তু নিজের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও বেশ খাটাখাটনি করছেন বলে জানান। সাম্প্রতিক অতীতে ব্যাট হাতেও তাঁকে বেশ কয়েকটি চার ছক্কা হাঁকাতে দেখা গিয়েছে। তিনি যে বোলিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিং নিয়ে ভাবছেন এবং ব্যাটিংয়ে উন্নতি করার জন্য কঠোর অনুশীলনও করছেন, সে কথা জানাতেও কিন্তু ভোলেননি অর্শদীপ। 

'আমি কিন্তু নিরন্তরভাবে নিজের ব্যাটিং নিয়ে খাটছি। ব্যাট হাতে চার, ছক্কা হাঁকিয়ে হোক বা অপরদিকে ব্যাটার থাকলে তাঁকে স্ট্রাইক দিয়ে হোক, ব্যাট হাতে যতটা সম্ভব দলের কাজে লাগতে চাই। বাউন্সারের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে তো আঘাতও লাগে। তবে গত ম্যাচে আমায় টিম শিট অনুযায়ী ১০ নম্বরে নামানোর কথা ছিল। এই বিষয়টা নিয়ে আমার ব্যাটিং কোচের সঙ্গে কথাও হয়। আমার মনে হয় আমি নয় নম্বরে ব্যাট করতে পারি। দশে ব্যাট করানোর এই সিদ্ধান্ত একেবারেই আমার মনঃপুত হয়নি।' জানান ভারতের তারকা ক্রিকেটার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: অযোধ্যায় ‘রামলালা’র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা, আমন্ত্রণপত্র পেলেন বিরুষ্কা 

সেরা শিরোনাম

IND vs NZ Live: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget