এক্সপ্লোর

Ashes 2025-26: আগামী বছর অ্যাশেজের সূচি ঘোষণা, ২১ নভেম্বর পারথে শুরু প্রথম টেস্ট

AUS vs ENG: বড়দিন অর্থাৎ ক্রিস্টমাসের আগেই আয়োজিত হবে তৃতীয় টেস্টটি। ১৭-২১ ডিসেম্বর চলবে এই ম্যাচ। শেষ দুটো টেস্ট হবে মেলবোর্ন ও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

সিডনি: ২০২৫-২৬ মরসুমে অ্যাশেজ সিরিজের সূচি ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। আগামী বছর ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে অ্যাশেজ। প্রথম টেস্টটি হতে চলেছে পারথে। ইসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত খবর অনুযায়ী ব্রিসবেনের গাব্বায় সিরিজের দ্বিতীয় টেস্ট আয়োজিত হবে। এখানেই গোলাপি বলের টেস্ট হবে। ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ম্য়াচ। আইকনিক অ্য়াডিলেডে তৃতীয় টেস্ট হবে। বড়দিন অর্থাৎ ক্রিস্টমাসের আগেই আয়োজিত হবে তৃতীয় টেস্টটি। ১৭-২১ ডিসেম্বর চলবে এই ম্যাচ। শেষ দুটো টেস্ট হবে মেলবোর্ন ও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে টেস্ট হবে এমসিজিতে। ৪-৮ জানুয়ারি পঞ্চম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে।

এর আগে অস্ট্রেলিয়া তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে গোলাপি বলের টেস্ট খেললে তা অ্য়াডিলেডেই খেলে থাকত। কিন্তু এবার ব্রিসবেনে হতে চলেছে দিন রাতের টেস্ট। ২০১৫ সালে প্রথমবার অ্য়াডিলেডে দিন রাতের টেস্ট হয়েছিল। অ্য়াশেজ সিরিজে এর আগের দুটো মরশুমে ২০১৭-১৮ ও ২০২১-২২ দুবারই অ্যাডিলেডেই হয়েছিল দিন রাতের টেস্ট। ১৯৮২-৮৩ সালের পর এই প্রথমবার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টটি ব্রিসবেনে আয়োজিত হচ্ছে না। নইলে এতদিন গাব্বাতেই প্রথম ম্য়াচটি খেলা হত। 

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাওস্কর ট্রফি। সেই ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ ঘিরে উন্মাদনা এমনই পর্যায়ে যে, বহুদিন আগে টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম দিনই রেকর্ড তৈরি হল। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে বলা হয় বর্ডার গাওস্কর ট্রফি। দুই দেশের দুই কিংবদন্তি অ্যালান বর্ডার ও সুনীল গাওস্করের নামে যে ট্রফির নামকরণ। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। সেই সিরিজের ম্যাচ টিকিট বিক্রি শুরু হল। আর প্রথম দিনই রেকর্ড। এর আগে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সর্বোচ্চ টিকিট বিক্রি হয়েছিল ২০১৮-১৯ মরশুমে। কিন্তু সেই সংখ্যার চেয়েও ৬৭ শতাংশ বেশি টিকিট বিক্রি হয়েছে এবার।

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলবে ভারত। সিডনিতে হবে নববর্ষের প্রথম টেস্ট ম্যাচ। ম্যাকগ্রা ডে কর্মসূচিও (স্তন ক্যানসার সচেতনতার জন্য প্রকল্প) পালিত হবে সিডনিতে। এই দুই টেস্ট ম্যাচের টিকিট নিয়ে এখন থেকেই হাহাকার। পাশাপাশি আগ্রহ তৈরি হয়েছে ব্রিসবেন টেস্ট নিয়েও। গাব্বা ২০২০-২১ সালে ইতিহাস তৈরি করেছিল ভারত। এবারও সেই মাঠে দুই দলের টেস্ট ম্যাচ রয়েছে। সেই ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget