এক্সপ্লোর

Asia Cup 2023 Final: মানবিক সিরাজ়, এশিয়া কাপ ফাইনালে ম্যাচ সেরা হয়ে পুরস্কারমূল্যের পুরো অর্থই দান করলেন মাঠকর্মীদের

Mohammed Siraj: এশিয়া কাপের ফাইনালে ২১ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মহম্মদ সিরাজ়।

কলম্বো: স্বপ্নের বোলিং স্পেলে এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2023 Final) শ্রীলঙ্কাকে ধরাশায়ী করেছেন মহম্মদ সিরাজ় (Mohammed Siraj)। ২১ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়ে গড়েছেন একগুচ্ছ রেকর্ডও। তার দুরন্ত বোলিংয়ে ভর করেই মাত্র ৫০ রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দেয় ভারতীয় দল। ১০ জিতে নেয় ফাইনাল। স্বাভাবিকভাবেই তাঁকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। এরপরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাজের মানবিক মুখ ধরা পড়ল।

ম্যাচ সেরা হওয়ার পর তিনি নিজের পুরস্কারমূল্যর পুরোটাই মাঠকর্মীদের উদ্দেশে দান করেন। তিনি বলেন, 'এই পুরস্কারমূল্যের পুরোটাই মাঠকর্মীদের জন্য। ওদের ছাড়া তো এই টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভবই হবে না।' নিজের বোলিং স্পেল নিয়ে প্রশ্ন করা হলে সিরাজ় অকপটে মেনে নেন যে এটাই তাঁর কেরিয়ারের সেরা বোলিং স্পেন। 'অনেকদিন ধরেই ভাল বোলিং করছি আমি। তবে আজকে সব বল ঠিকানায় পড়েছে। এই পিচে তো বল সিম করেই তো আজ বল সুইংও করেছিল। সেই কারণেই ফুল লেংথে বল করছিলাম। দলের সকল ফাস্ট বোলারের মধ্যেই কিন্তু সম্পর্ক খুব ভাল। দলের জন্য এটা খুবই ভাল বিষয়' বলেন ভারতের তারকা ফাস্ট বোলার।

প্রসঙ্গত, সিরাজ মাঠকর্মীদের উদ্দেশে নিজের ম্যাচ সেরার পুরস্কারের অর্থ দান করার আগেই কিন্তু ক্যান্ডি ও কলম্বোর মাঠকর্মীদের জন্য পুরস্কারমূল্যের কথা ঘোষণা করেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় মাঠকর্মীদের কঠোর পরিশ্রমের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪১.৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কারের কথা জানান। 

জয় শাহ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই কথা ঘোষণা করে লেখেন, 'যারা প্রচারের আলো পায় না, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও শ্রীলঙ্কা ক্রিকেট গর্বের সঙ্গে কলম্বো ও ক্যান্ডির মাঠকর্মী ও পিচপ্রস্তুতকারকদের জন্য ৫০ হাজার আমেরিকান ডলারের পুরস্কারমূল্য ঘোষণা করছে।'

মাঠকর্মীদের খাটা খাটনি ফলেই যে এই টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব হয়েছে, সেকথা মনে করিয়ে দিয়ে শাহ আরও লেখেন, 'ওদের কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতার জেরেই এক অবিস্মরণীয় এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হয়েছে। দুরন্ত পিচ থেক সবুজ ঘাসে মোড়া আউটফিল্ড, দুরন্ত ক্রিকেটের জন্য মঞ্চটা প্রস্তুতই ছিল। ওরা যে ক্রিকেটের সাফল্য়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তার স্বীকৃতি হিসাবেই এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। ওদের এই পরিশ্রম ও খাটা খাটনিকে সম্মান কুর্নিশ হোক।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ১০ উইকেটে শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে অষ্টমবার এশিয়াসেরা ভারত

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget