এক্সপ্লোর

Asia Cup 2023: শতরানের পার্টনারশিপে নতুন ইতিহাস গড়লেন হার্দিক-ঈশান

IND vs PAK: ৬৬ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর ঈশান ও হার্দিক ভারতের হয়ে পঞ্চম উইকটে ১৩৮ রান যোগ করেন।

ক্যান্ডি: এশিয়া কাপে (Asia Cup 2023) আজ পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) ম্যাচ দিয়েই নিজেদের অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এই ম্যাচেই ব্যাট হাতে ভারতের হয়ে নতুন ইতিহাস গড়লেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। এশিয়া কাপের ইতিহাসে পঞ্চম উইকেটে ভারতের হয়ে সর্বাধিক রানের পার্টনারশিপের মালিক এখন ঈশান ও হার্দিক।

ইনিংসের শুরুর দিকে পাকিস্তানের আগুনে বোলিংয়ের সামনে ফের ব্যর্থ হয় ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা সাজঘরে ফেরার পর দলের হাল ধরেন ঈশান ও হার্দিক। ১৫ ওভারের মধ্যেই ৬৬ রানে চার উইকেট হারিয়ে এক সময় কার্যত ধুঁকছিল ভারতীয় দল। ফের ভারতীয় টপ অর্ডারে বাঁ-হাতি বোলারের জুজু। শাহিন শাহ আফ্রিদির বলেই ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলি বোল্ড হন। রোহিত ১১ ও বিরাট চার রানে সাজঘরে ফেরেন।

দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে শ্রেয়স আইয়ারও শুরুটা খুবই ভাল করেছিলেন। তবে তিনি ফিল্ডারের হাতে বল মেরে বসেন। শুভমন গিলকে তো গোটা ইনিংস জুড়ে ছন্দে দেখায়নি। দুইজনকেই সাজঘরে ফেরান হ্যারিস রউফ। এরপরেই হার্দিক ও ঈশান লড়াই শুরু করেন। মিডল অর্ডারে ব্যাট করতে অভ্যস্ত না হলেও, চাপের মুখে ঈশান কিন্তু দুরন্ত আগ্রাসী ব্যাটিং করেন। ৫৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। হার্দিক ৬২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। হার্দিক-ঈশানের পার্টনারশিপে ভর করেই দু'শো রানের গণ্ডি পার করে ভারত।

 

দুইজনে মিলে ১৪২ বলে ১৩৮ রান যোগ করেন। এটাই এশিয়া কাপের ইতিহাসে পঞ্চম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ঈশানরা যুবরাজ সিংহ ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন। রাহুল ও যুবরাজ ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৩ রান যোগ করেছিলেন। সেই রেকর্ডের মালিক এখন ঈশান-হার্দিক। তবে শেষমেশ হ্যারিস রউফের বলে পুল করতে গিয়ে আউট হন ঈশান। ৮১ বলে ৮২ রান করে আউট হন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: আতঙ্কের নাম সেই শাহিন, পাকিস্তানের বিরুদ্ধে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ভারতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget