এক্সপ্লোর

IND vs PAK: 'আমরা তো কার্গিলের সময়েও হাত মিলিয়েছিলাম', এশিয়া কাপ করমর্দন-বিতর্কে মুখ খুললেন শশী তারুর

Asia Cup 2025: এশিয়া কাপে এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচে ভারতীয় দলের কোনও সদস্যই অপর দলের সঙ্গে হাত মেলাননি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতীয় দলের করমর্দন না করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
  • কংগ্রেস নেতা শশী থারুর বলেন, খেলার সিদ্ধান্ত নিলে ক্রীড়া ভাবমূর্তি বজায় রাখা উচিত।
  • ভারতও প্রতিপক্ষের সেলিব্রেশন নিয়ে বুধবার আইসিসি-তে অভিযোগ জানিয়েছে, যার শুনানি এখনও বাকি।

নয়াদিল্লি: ভারত বনাম পাকিস্তানের ম্যাচ (IND vs PAK) মানেই টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ম্যাচে ২২ গজের লড়াইয়ের থেকে মাঠ ও মাঠের বাইরের না না বিতর্ক বারংবার শিরোনাম কেড়ে নিয়েছে। এর মধ্যে অন্যতম হল করমর্দন-বিতর্ক। এশিয়া কাপে গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করমর্দন করেনি ভারতীয় দল। সেই প্রবল জলঘোলা,অভিযোগ-পাল্টা অভিযোগের পর্ব চলে। অনেকেই সূর্যকুমার যাদবদের করমর্দন এড়িয়ে যাওয়ার পক্ষেই সওয়াল করেন। কেউ কেউ আবার এই নিয়ে প্রশ্নও তোলেন। কংগ্রেস বিধায়ক শশী তারুর (Shashi Tharoor)কিন্তু ম্যাচের পর হাত না মেলানোর কারণ খুঁজে পাচ্ছেন না।

ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা কার্গিল যুদ্ধের প্রসঙ্গ টেনে এনে বলেন, 'আমাদের যদি পাকিস্তানের বিরুদ্ধে এমনই মনোভাব থাকত, তাহলে খেলাই উচিত ছিল না। তবে একবার যখন ম্য়াচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, তখন সেটা ক্রীড়া ভাবমূর্তি সঙ্গে নিয়েই খেলা উচিত ছিল। ওদের সঙ্গে হাত মেলানো উচিত ছিল। আমরা তো এর আগে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়েও এমনটা করেছিলাম।'

তিনি যোগ করেন, 'আমদের দেশের সৈনিকরা ঠিক যেদিন সীমান্তে মারা যাচ্ছিল, সেইদিনই আমরা ইংল্যান্ডে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলছিলাম। আমরা সেই সময়ও ওদের সঙ্গে হাত মিলিয়েছিলাম কারণ দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি যেমনই থাকুক না কেন, ক্রিকেটীয় ভাবমূর্তিটা তার থেকে ভিন্ন। এটা আমি মনে করি।'

পাকিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচ শেষে অনেক জলঘোলা হয়েছে। ম্যাচের পর সূর্যকুমার যাদব ভারতীয় সেনাবাহিনী ও পহেলগাঁও হামলায় নিহতদের উদ্দেশে জয় উৎসর্গ করেন। পিসিবির তরফে জানানো হয়েছে সূর্যর মন্তব্যগুলি 'রাজনৈতিক'। সেই মর্মে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিকে নালিশ করা হয়। সেই নালিশের জবাবে বৃহস্পতিবার, ২৫ অক্টোবর শুনানি হয়। আইসিসির এই শুনানিতে হাজির ছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার তথা ম্য়াচ রেফারি রিচি রিচার্ডসন এ বিষয়ে সূর্যকুমারের বক্তব্য শুনেছেন।

অবশ্য এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। শুক্রবার ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের আগে সেই ফলাফল ঘোষণা করা হতে পারে। অপরদিকে, ভারতের তরফেও বুধবার শাহিবজাদা ফারহান ও হ্যারিস রউফের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। শাহিবজাদা অর্ধশতরান করে বন্দুকের ঈশারা করে সেলিব্রেট করেন, রউফকে বিমান দুর্ঘটনা তথা পাকিস্তানের দাবি মতো রাফাল বিমান ধ্বংসের অঙ্গভঙ্গি করতে দেখা যায়। এই নিয়েই ভারতও নালিশ করেছে। সেই বিষয়ে এখনও অবশ্য শুনানি হয়নি। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget