এক্সপ্লোর

IND vs BAN: দুবাইয়ে গাদাখানেক ক্যাচ মিস, কারণ হিসাবে 'রিং অফ ফায়ার'-কে কাঠগড়ায় তুললেন বরুণ চক্রবর্তী

Asia Cup 2025: পাকিস্তানের বিরুদ্ধে গাদাখানেক ক্যাচ ফস্কানোর পর বাংলাদেশের বিরুদ্ধে পাঁচটি ক্যাচ ফেলে ভারত।

দুবাই: এশিয়া কাপে (Asia Cup 2025) তড়তড়িয়ে এগোচ্ছে ভারতীয় দলের বিজয়রথ। তবে টিম ইন্ডিয়া অবলীলায় একের পর এক ম্যাচ জিতলেও, ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে গুচ্ছ ক্যাচ ফেলেছিলেন অভিষেক শর্মারা, বাংলাদেশ ম্যাচে (IND vs BAN) সঈফ হাসানেরই চার চারটি ক্যাচ পড়ে। ম্যাচ শেষে বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) এই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি কোনও অজুহাত দেননি, তবে দুবাইয়ের 'রিং অফ ফায়ার'-র দিকে ইঙ্গিত করেন তিনি।

কী এই 'রিং অফ ফায়ার'? এটি আসলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের আলো। স্বাভাবিক বাতিস্তম্ভের বদলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠজুড়ে গোল করে স্টেডিয়ামের আলোগুলি রয়েছে। এই আলোগুলি উঁচু ক্যাচ ধরতে সমস্যার সৃষ্টি করে বলে অনেক বিশেষজ্ঞই দাবি করেছেন। ম্যাচ শেষে বরুণও সেই আলোগুলির কথাই বলেন। 

ম্যাচশেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'এই স্তরে কোনওরকম অজুহাত দেওয়া যায় না। আমরা তো ফাইনালে খেলব, তাই এই ক্যাচগুলি আমাদের ধরা শুরু করতে শুরু হবে। এই নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবে যে সত্যিই রিং অফ ফায়ারের আলো চোখে পড়ে। এতে সমস্যা তৈরি হয় বটে।'

বরুণ আরও জানান গত ম্য়াচে ক্যাস ফস্কানোর পর ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ খুব একটা কিছু বলেননি বটে, তবে বাংলাদেশ ম্য়াচের পর তিনি হয়তো বকাঝকা করলেও করতে পারেন। 'আমরা বিশ্বকাপের লক্ষ্য় নিয়ে এগোচ্ছি। সেই লক্ষ্য়ে পৌঁছতে আমাদের ফিল্ডিংটা উন্নত করতেই হবে। ফিল্ডিং কোচের এই বিষয়ে অনেক বক্তব্য থাকবেই। গত ম্য়াচের পর ওঁ অবশ্য তেমন কিছু বলেননি। তবে আজকের ম্য়াচের পর ওঁর বক্তব্য থাকবে।' জানান ভারতের তারকা বোলার।

 

এদিন ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ১৬৮/৬ বোর্ডে তুলেছিল। জবাবে রান তাড়া করতে নেমে ১২৭ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর পাকিস্তান-বাংলাদেশ দ্বৈরথ এখন হয়ে দাঁড়াল এবারের এশিয়া কাপের নক আউট ম্যাচ। যাঁরা জিতবে, তাঁরাই ফাইনালে উঠে যাবে। দলের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বরুণ দুই উইকেট নেন। ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন অভিষেক শর্মা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget