এক্সপ্লোর

IND vs PAK: কুড়ির ফর্ম্য়াটে পাকিস্তানের বিরুদ্ধে একাধিপত্য ভারতের, আজ কেমন হতে পারে দু দলের একাদশ?

Asia Cup 2025: ১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার দুটো দল আমনে সামনে হচ্ছে ফাইনালে। এমনিতে ভারতের ট্র্যাক রেকর্ড এশিয়া কাপে খুবই ঈর্ষণীয়।

দুবাই: শুধুই কি একটা মাঠে লড়াই। শুধুই কি ২২ গজের লড়াই। অনেকদিন পর ভারত-পাকিস্তান মহারণের সঙ্গে জড়িয়ে রাজনৈতিক প্রেক্ষাপট। গত এপ্রিল মাসে পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে আরও দূরত্ব বাড়িয়েছে ভারত সরকার। এই পরিস্থিতিতে প্রথমে তো এশিয়া কাপে অংশ নেওয়া নিয়েই সংশয় ছিল। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে দলই নামানো হবে না, এমনটাও শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামে ভারত। এমনকী পাকিস্তানকে দু দুবার পরাজিতও করেছে তারা। তবে আজ ফাইনাল। খেতাবি লড়াই। নিঃসন্দেহে দুটো দলই তাঁদের সেরাটা দিতেই মাঠে নামবে। 

১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার দুটো দল আমনে সামনে হচ্ছে ফাইনালে। এমনিতে ভারতের ট্র্যাক রেকর্ড এশিয়া কাপে খুবই ঈর্ষণীয়। সবচেয়ে সফল দেশও তারা। এছাড়া পাকিস্তানের বিরুদ্ধেও রেকর্ড ভারতের হয়েই কথা বলছে। ১৫ ম্য়াচ টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১২ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। 

ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে অভিষেক শর্মাই সবচেয়ে বড় সম্পদ এই মুহূর্তে দলের। গিলের সঙ্গে ওপেনিংয়ে নেমে যে আক্রমণাত্মক ব্যাটিং করছেন তাতেই ম্য়াচ প্রায় ষাট শতাংশ ভারতের জন্য সহজ হয়ে যাচ্ছে। একমাত্র সূর্যকুমার যাদবের রান না পাওয়াটা কিছুটা চিন্তার দলের। তবে টপ ও লোয়ার মিডল অর্ডারে রান করে নিচ্ছেন প্রত্যেকেই কম বেশি, ফলে চাপ থাকছে না। বল হাতে বুমরা, কুলদীপ, বরুণরা তো আছেনই। অর্শদীপও যখনই সুযোগ পাচ্ছেন নিজের জাত চেনাচ্ছেন। হার্দিকের চোট রয়েছে। যদিও ফাইনালে তিনি আদৌ খেলবেন না কি তাঁকে পাওয়া যাবে না, তা জানা যায়নি এখনও।

পাকিস্তান শিবিরে ভারতের বিরুদ্ধে আগের ম্য়াচে অর্ধশতরান করেছিলেন শাহিবজাদা ফারহান। তিনি ও ফাখর জামানের ব্যাট যদি না চলে তাহলে কিন্তু পাক ব্যাটিং অর্ডারে ভয় ধরানোর মত আর কেউ নেই। অধিনায়ক সলমন আলি আঘাও চূড়ান্ত ব্যর্থ গোটা টুর্নামেন্টে। তারপর আবার লোয়ার অর্ডারে মহম্মদ হ্যারিসের চোট কিছুটা চিন্তা বাড়িয়েছে পাক শিবিরে। পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্টে আব্রার আহমেদের স্পিনের বিরুদ্ধে কতটা সাবলীল ভাবে খেলতে পারেন ভারতীয় ব্যাটাররা, তা দেখতে হবে। শাহিন ও হ্যারিস রউফ বাংলাদেশের বিরুদ্ধে সুপার ওভারে নিজেদের শেষ ম্য়াচে জ্বলে উঠেছিলেন। ভারতের বিরুদ্ধেও ভাল পারফর্ম করার জন্য তেতে থাকবেন ২ পেসারই। 

 

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget