এক্সপ্লোর

Asia Cup 2025: আমিরশাহি ম্য়াচে প্রতিপক্ষের আউট ফিরিয়ে নিয়েছিলেন, পাক ম্যাচের আগে সূর্যকুমারকে বার্তা আকাশের

IND vs PAK: ভারত ও পাকিস্তানের মধ্যে ২০১২-১৩ সাল থেকে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। এই দুটি দলের মধ্যে একমাত্র আইসিসি ইভেন্ট ও এশীয় ইভেন্টগুলিতেই হয়।

দুবাই: সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রতিপক্ষ প্লেয়ার আউট হওয়ার পরও তাঁকে মাঠে ফিরিয়ে স্পোর্টসম্য়ানশিপের নিদর্শন রেখেছিলেন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়কের এমন কাণ্ড প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেট বিশ্বের। সেদিন আমিরশাহির টেল এন্ডার জুনেইদ সিদ্দিকি ব্যাটিং করছিলেন সেই সময়। তিনি স্টাম্প আউট হয়েছিলেন। উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে স্যামসন উইকেটের পেছন থেকে ভেঙে দিয়েছিলেন সিদ্দিকির উইকেট। কিন্তু শেষ মুহূর্তে সেই আউট ফিরিয়ে নেন সূর্যকুমার। তবে পাকিস্তান ম্য়াচে এমন সুযোগ এলেও সূর্যকুমার তা করবেন না বলেই মনে করেন আকাশ চোপড়া। 

প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, ''এটা আমার পুরো ব্যক্তিগত মত। যদিও এই ঘটনাটাই পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে হত, তাহলে হয়ত সূর্যকুমার এমনটা করত না। ১৪ সেপ্টেম্বর ম্য়াচ যদি মাঝামাঝি পর্যায়ে থাকত, সূর্য আউটের আবেদন ফিরিয়ে নিত না। স্যামসন ওটা দারুণ একটা থ্রো করেছিল। আর উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ও সিদ্দিকির স্টাম্প ভেঙে দিয়েছিল।''

প্রাক্তন ডানহাতি ওপেনার আরও বলেন, "যদি কেউ ক্রিজের বাইরে থাকেন, তবে অবশ্য়ই তা আউট হিসেবেই গন্য করা হবে। আমিরশাহির বিরুদ্ধে সেই ম্য়াচের পরিস্থিতি একদম অন্য়রকম ছিল। কিন্তু পাকিস্তান ম্য়াচের পরিস্থিতি আলাদা থাকবে। তখন উদারতার জায়গা আসবে না।''

২০১২-১৩ সাল থেকে ভারত-পাক কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। এই দুটি দলের মধ্যে একমাত্র আইসিসি ইভেন্ট ও এশীয় ইভেন্টগুলিতেই হয়। এই কারণে ভারতের দলে অন্তর্ভুক্ত হওয়া তরুণ খেলোয়াড়রা এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলেননি। এই খেলোয়াড়দের মধ্যে ভারতের ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা, উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত। এদের সঙ্গে তিলক বর্মা এবং রিঙ্কু সিংহ পাকিস্তানের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি।

উল্লেখ্য, ভারতীয় দলের এই পাঁচজন খেলোয়াড়ের মধ্যে তিনজন প্লেয়ার এশিয়া কাপে আমিরশাহি ম্য়াচের একাদশে ছিলেন। অভিষেক শর্মা, তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন UAE-এর বিরুদ্ধে ভারতের একাদশে অন্তর্ভুক্ত ছিলেন। যদি টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে কোনও পরিবর্তন না করে, তবে এই খেলোয়াড়রা পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের কেরিয়ারের প্রথম ম্যাচ খেলবেন। অন্যদিকে, রিঙ্কু সিংহ এবং জিতেশ শর্মাকে অপেক্ষা করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের প্লেয়িং ইলেভেনের ঘোষণা ১৪ই সেপ্টেম্বর ম্যাচের আগেই করা হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget