এক্সপ্লোর

Asia Cup 2025: মরুদেশের কোথায় বসবে এশিয়া কাপের আসর, কোন মাঠে হবে ভারত-পাকিস্তান দ্বৈরথ? ঘোষণা হল ভেন্যু

India VS Pakistan: ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের মেগাদ্বৈরথ আয়োজিত হবে।

দুবাই: দীর্ঘ টালবাহানার পর দিনকয়েক আগেই জানানো হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপের (Asia Cup 2025) আসর বসবে। টুর্নামেন্টের দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছিল। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর এশিয়ার সেরা হওয়ার আসর বসবে। তবে টুর্নামেন্টের ম্যাচগুলি কোথায় হবে, সেগুলি জানানো হয়নি। এবার টুর্নামেন্টের ভেন্যুও ঘোষণা করে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এসিসির তরফে জানানো হয় দুবাই এবং আবু ধাবির মাঠেই এবারের এশিয়া কাপের আসর বসবে। ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের (India VS Pakistan) মেগাদ্বৈরথ আয়োজিত হবে। ভারত এবারের এশিয়া কাপের আয়োজক ছিল। তবে বিসিসিআই এবং পিসিবির চুক্তি অনুযায়ী ভারত-পাকিস্তানের ম্যাচ পরবর্তী তিন বছর নিরপেক্ষ মাঠেই খেলা হবে। তারপরেই এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে, সেই নিয়ে খানিক টালবাহানা চলে। তবে প্রত্যাশামতোই মরুদেশকে বেছে নেওয়া হয়। এবার টুর্নামেন্টের মাঠগুলি জানানো হল।

এসিসির তরফে জানানো হয়েছে দুবাইয়ে ১১টি এবং আবু ধাবিতে নয়টি ম্যাচ খেলা হবে। ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম ম্য়াচে আফগানিস্তান ও হংকং মুখোমুখি হবে। সেই ম্যাচ খেলা হবে আবু ধাবিতে। ভারতীয় পাকিস্তান ম্যাচসহ গ্রুব পর্বের দুই ম্য়াচ দুবাই এবং একটি আবু ধাবিতে খেলবে। ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী ধাপে পৌঁছলে সেক্ষেত্রে দুবাইয়েই নিজেদের তিনটি ম্যাচ খেলবে। আর দ্বিতীয় হলে সূর্যকুমার যাদবদের একটি ম্যাচ আবু ধাবিতে খেলতে হবে। দুবাইয়ে ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হবে। 

 

এবারে আট দলের এশিয়া কাপে সবকয়টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 'এ'-তে ভারত, পাকিস্তানের পাশাপাশি আয়োজক আমিরশাহি এবং ওমানকে রাখা হয়েছে। অপরদিকে গ্রুপ 'বি'-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং রয়েছে। বিশ ওভারের ফর্ম্যাটেই এবারের এশিয়া কাপ আয়োজিত হবে। অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মাদের এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করবেন না।

উভয় গ্রুপ থেকে শীর্ষে থাকা দুই দলই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। তবে গ্রুপ পর্বের পর সেমিফাইনাল নয়, হবে সুপার ফোর স্টেজ। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই সুপার ফোর স্টেজের খেলা। এই পর্বে চারটি দলের প্রত্যেকে একে অপরের বিরুদ্ধে খেলবে। সেখান থেকেই সেরা দুই দল ২৮ সেপ্টেম্বর মহাদেশের সেরা হওয়ার খেতাবি লড়াইয়ে মাঠে নামবে দুই দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget