এক্সপ্লোর

IND vs AUS U19 Final: যুব বিশ্বকাপের ফাইনালে রেকর্ড রান অস্ট্রেলিয়ার, খেতাব জিততে কড়া চ্যালেঞ্জের সামনে ভারত

U19 World Cup Final 2024: ফাইনালে অস্ট্রেলিয়ার হয়ে হর্যাস সিংহ সর্বাধিক ৫৫ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে ফাস্ট বোলার রাজ লিম্বানি সর্বাধিক তিন উইকেট নেন। 

বেননি: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে (U19 World Cup Final 2024) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই শ্রেয় বলে মনে হলেও, অস্ট্রেলিয়ান অধিনায়ক হিউ ওয়েবজ়েন গতির বিরুদ্ধে গিয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে অজ়ি ব্যাটাররা তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করলেন। গড়ে ফেললেন সর্বকালীন ইতিহাস।

অস্ট্রেলিয়ান দল নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ২৫৩ রান বোর্ডে তুলল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে এটি সর্বকালের সর্বোচ্চ স্কোর। অস্ট্রেলিয়ার হয়ে হর্যাস সিংহ সর্বাধিক ৫৫ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে ফাস্ট বোলার রাজ লিম্বানি সর্বাধিক তিন উইকেট নেন। ম্যাচের তৃতীয় ওভারেই লিম্বানি স্যাম কনস্টাসকে শূন্য রানে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ওপেনিং পার্টনারশিপ ভাঙেন। তবে দ্বিতীয় উইকেটে অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়েবজ়েন এবং হ্যারি ডিক্সন ৭৮ রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়াকে বেশ ভাল জায়গায় পৌঁছে দেন। নমন তিওয়ারি সেই পার্টনারশিপ ভাঙেন।

নিজের দুই ওভারে ওয়েবজ়েনকে ৪৮ ও ডিক্সনকে ৪২ রানে ফেরান তিনি। তবে পরপর দুই উইকেট হারিয়েও অস্ট্রেলিয়া চাপে পড়েনি। চতুর্থ উইকেটে রায়ান হিক্স ও হর্যাস সিংহ ৬৬ রান যোগ করেন। হর্যাসই একমাত্র অজ়ি ব্যাটার হিসাবে এদিন অর্ধশতরানের গণ্ডি পার করেন। রায়ানকে আউট করে এই পার্টনারশিপও ভাঙেন লিম্বানিই। তবে ৬৬ রানের এই পার্টনারশিপের পরেই ২২ রানের ব্যবধানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া।

 

তবে টেল এন্ডারদের আউট করতে গিয়েই বিপাকে পরে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধেও বেশ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন অলিভার পিক। তিনিই আগ্রাসী ইনিংসে অস্ট্রেলিয়াকে দু'শো রানের গণ্ডি পার করান। তিনি শতাধিক স্ট্রাইক রেটে ৪৬ রানের ইনিংস খেলেন। তাঁকে চার্লি অ্যান্ডারসন সঙ্গ দেন। ১৩ রান করেন তিনি। শেষ দুই উইকেটে ৬৬ রান যোগ করে অস্ট্রেলিয়া। ভারতীয় দলকে এই ম্যাচ জিততে চলে তাই ইতিহাস গড়তে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: টেস্টে বিশ্বের ১ নম্বর বোলার এখন বুমরা, কিন্তু একসময় শাস্ত্রীকে কী বলেছিলেন তারকা পেসার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget