এক্সপ্লোর

Mitchell Starc: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আর দেখা যাবে না দুজনকেই, স্টার্ককে অসহায় করে তুলেছিলেন রোহিত

Mitchell Starc And Rohi Sharma: রোহিতের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় দল। শিবম দুবে ২৮ রান করেন ও সূর্যকুমার যাদব ৩১ রান করেন।

সিডনি: অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে আর কখনও দেখা যাবে না মিচেল স্টার্ককে। ২০১২ সালে প্রথমবার কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন। আর ২০২৫ সালে এসে এই ফর্ম্য়াট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক। শুধুমাত্র টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে খেলবেন তিনি। ভারতের বিরুদ্ধে স্টার্কের শেষ টি-টোয়েন্টি ম্য়াচের পারফরম্য়ান্স কেমন ছিল তা দেখা যাক - - -

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি হয়েছিল। সুপার এইটের সেই ম্য়াচে রোহিত শর্মা ৯২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সেই ম্য়াচে রোহিত রীতিমত স্টার্কের ঘুম উড়িয়ে দিয়েছিলেন একটি ওভারে। মোট ২৯ রান তুলেছিলেন স্টার্কের এক ওভারে। সেই ওভারে ছয় বলে হিটম্য়ান করেছিলেন যথাক্রমে ৬,৬,৪,৬,০,৬ করেছিলেন। চার-ছয়ের বন্য়া দেখা গিয়েছিল রোহিতের ব্যাট থেকে। যদিও অজি পেসারই তাঁর তৃতীয় ওভারে তুলে নিয়েছিলেন রোহিতকে। কিন্তু সেই টি-টোয়েন্টি ম্য়াচে স্টার্ককে গলিস্তরে নামিয়ে এনেছিলেন রোহিত। 

রোহিতের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় দল। শিবম দুবে ২৮ রান করেন ও সূর্যকুমার যাদব ৩১ রান করেন। হার্দিক পাণ্ড্য ২৭ রান করেন। অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ১৮১ রানই বোর্ডে তুলতে পারে। নিজের ৪ ওভারের স্পেলে ৪৫ রান খরচ করে ২ উইকেট নেন স্টার্ক। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫ ম্য়াচ খেলে মোট ৭৯ উইকেট নিয়েছিলেন অজি পেসার। 

অক্টোবরে নিউজ়িল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজ়় থেকেই বিশের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে। সেই সিরিজ়ের জন্য দল বাছাই করার সময়ই স্টার্ক নিজের এই সিদ্ধান্তের কথা জানান। বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি স্টার্ক

স্টার্ক বলেছেন, ''টেস্ট ক্রিকেট সর্বদাই আমার প্রথম প্রাধান্য ছিল এবং আছে। আমি অস্ট্রেলিয়ার যে কয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি, সেই সবকয়টি, বিশেষত ২০২১ সালের বিশ্বকাপটি উপভোগ করেছি। শুধু ওই টুর্নামেন্ট জিতেছি বলে নয়, বরং দারুণ এক দল ছিল বলে বেশি মজা করেছি। সামনেই ভারতের বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট সিরিজ় রয়েছে, অ্যাসেজ রয়েছে এবং ২০২৭ সালের বিশ্বকাপও আছে। সেইসব দেখে নিজেকে তরতাজা, ফিট রাখতে এবং নিজের সেরাটা দিতে আমার মনে হয় এটাই সেরা সিদ্ধান্ত।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget