এক্সপ্লোর

Pakistan-Afganisthan Conflict: আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, পিএসএল বয়কটের পথে হাঁটবেন স্মিথ, ম্য়াক্সওয়েলরা?

PSL 2026: পিএসএলে বিভিন্ন দলে রয়েছেন অস্ট্রেলিয়ার অনেক প্রথম সারির ক্রিকেটার। তালিকায় রয়েছেন স্টিভ স্মিথ, গ্লেন ম্য়াক্সওয়েল, অ্য়াস্টন টার্নার, মারানা লাবুশেন, ডেভিড ওয়ার্নাররা।

পেশোয়ার: পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ যেন থামতেই চাইছে না। গতকালই ভোররাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বায়ুসেনা ফের হামলা চালিয়েছিল। যার ফলে কমপক্ষে ৪০০ জন প্রাণ হারিয়েছেন। একটি হাসপাতালেই হামলা চালানোয় সেখানে প্রায় ২৫০ জন আরও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই পরিস্থিতিতে পিএসএলেও এবার দেশের ক্রিকেটারদের পাঠাতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশেষ করে পেশোয়ার শহরে খেলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে তারা।

পিএসএলে বিভিন্ন দলে রয়েছেন অস্ট্রেলিয়ার অনেক প্রথম সারির ক্রিকেটার। তালিকায় রয়েছেন স্টিভ স্মিথ, গ্লেন ম্য়াক্সওয়েল, অ্য়াস্টন টার্নার, মারানা লাবুশেন, ডেভিড ওয়ার্নাররা। এছাড়াও কোচ হিসেবে বিভিন্ন দলে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টিম পেইন ও জেসন গিলেসপি। পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ পরিস্থিতি ও অন্য়দিকে ইরান-ইসরায়েল-আমেরিকার বর্তমান সংঘাতের ফলে এক অদ্ভুত নিরাপত্তাজনিত সংশয় দেখা গিয়েছে। যা নিয়ে চিন্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

পিএসএলের ২০২৬ সালের সংস্করণ শুরু হবে আগামী ২৬ মার্চ। এর ২ দিন পরে অর্থাৎ আইপিএল যেদিন শুরু হবে সেই ২৮ মার্চ ম্য়াচ রয়েছে পেশোয়ার জালমি ও রাওয়ালপিণ্ডির। ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্য়াচ হওয়ার কথা। ক্রিকেট অস্ট্রেলিয়া যদিও বা পিএসএল খেলার জন্য ছাড়পত্র দেয় ক্রিকেটারদের, তবে পেশোয়ারে ভ্রমণে নিষেধাজ্ঞা রাখতে চাইছে। এই শহরটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবেই বিবেচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই দলেই রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার। পেশোয়ারের হয়ে খেলছেন অ্য়ারন হার্ডি ও রাওয়ালপিণ্ডির হয়ে খেলছেন জ্যাক-ফ্রেসার ম্য়াকগুর্ক। তবে অজি ক্রিকেটারদের নাকি আশ্বস্ত করা হয়েছে যে জরুরি পরিস্থিতিতে প্রয়োজনে ব্যক্তিগত বিমানের বন্দোবস্ত করা হবে। এদিকে এরমধ্য়েই আফগানিস্তানের ক্রিকেটাররা এই টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। মুজিব উর রহমন, সিদ্দিকুল্লাহ আত্তাল, মহম্মদ নবি, ফজলখ ফারুখি সহ অনেক খেলােয়াড়ই এবারের পিএসএলে বিভিন্ন দলে ছিলেন। পেশোয়ার জালমিতে ছিলেন রহমনউল্লাহ গুরবাজ।

এদিকে, আফগানিস্তানে এভাবে হাসপাতালে পাকিস্তানের এয়ার স্ট্রাইকের ঘটনার তীব্র নিন্দা করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন রশিদ খান। তিনি লিখেছিলেন, ''পাকিস্তানের এয়ার স্ট্রাইকে কাবুলের সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আমি শোকস্তব্ধ। ইচ্ছাকৃতভাবে কারও বাড়িতে, কোনও স্কুলে বা হাসপাতালের উপর হামলা চালানো অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। রমজান মাসে এমন হামলার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। রাষ্ট্রসংঘ ও মানবাধিকার কমিশনের কাছে আমার অনুরোধ, এই হামলার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার অনুরোধ করছি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget