এক্সপ্লোর

IND vs AUS: বক্সিং ডে টেস্টের আগে মেলবোর্নে অনুশীলনে অনুপস্থিত ট্রাভিস হেড, হঠাৎ কী হল?

Travis Head: সোমবার অর্থাৎ ২৩ ডিসেম্বরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য ঐচ্ছিক অনুশীলন। আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার অস্ট্রেলিয়ার মূল অনুশীলন রয়েছে।

মেলবোর্ন: বর্ডার গাওস্কর ট্রফিতে ভারতীয় দলের সামনে সবচেয়ে বড় বাধা তিনি। একের পর এক টেস্টে ভারতীয় বোলারদের সামনে রীতিমত ত্রাস হয়ে উঠেছেন তিনি। কিন্তু সেই ট্রাভিস হেডকেই এবার মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার অনুশীলনে দেখা গেল না। তাহলে কি চোট পেয়েছেন। নাকি কুঁচকির চোট গুরুতর হয়ে উঠেছে অজি তারকার। সিডনির সংবাদমাধ্যম মর্নিং হেরাল্ডে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী হেড অনুশীলনে অনুপস্থিত ছিলেন। গত বুধবার ব্রিসবেন টেস্টের সময় শেষদিনে মাঠে নামেননি হেড। পরে অবশ্য তিনি জানিয়েছিলেন যে চোট ততটা গুরুতর নয়।

সূত্রের খবর, সোমবার অর্থাৎ ২৩ ডিসেম্বরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য ঐচ্ছিক অনুশীলন। আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার অস্ট্রেলিয়ার মূল অনুশীলন রয়েছে। ফলে হেডকে ফিটনেস রিপোর্টের মাধ্যমে সুস্থতার প্রমাণ দিয়েই মাঠে নামতে হবে। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বারবার জ্বলে উঠেছেন হেড। তিনটি টেস্টে ইতিমধ্যেই ৪০৯ রান করে ফেলেছেন দুটো শতরানের মাধ্যমে। গড় ৮১.৮০। অ্য়াডিলেড টেস্টে ১৪০ রানের ইনিংসের পর ব্রিসবেন টেস্টে ১৫২ রান। মেলবাের্ন টেস্টের আগে হেডের অনুশীলনে অনুপস্থিতির খবর কিন্তু ভারতীয় বোলারদের মুখে হাসি ফোটাতে পারে। 

উল্লেখ্য, কিছুদিন আগেই নেটে ব্যাটিং করার সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছেন রোহিত। বরফ বেঁধে বসে বিশ্রাম নিতে দেখা গিয়েছে এরপর রোহিতকে। ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিষ্ট হিসেবে কাজ করছেন বাংলার দয়ানন্দ গরানী। তাঁর ছোড়া বলেই ব্যাটিং অনুশীলন করছিলেন হিটম্যান। কিন্তু একটি বল আচমকা মিস করে যান রোহিত। বল এসে লাগে বাঁ হাঁটুতে। এরপর কয়েকটি বল খেলার পরই অস্বস্তি অনুভব করতে থাকেন ভারত অধিনায়ক। তাঁকে পরে আর নেটে নামতে দেখা যায়নি। এখনও পর্যন্ত চারদিন বাকি রয়েছে মেলবোর্ন টেস্ট শুরু হতে। এই পরিস্থিতিতে টিম ম্য়ানেজমেন্টের কাছে সুযোগ থাকছে আরও কিছুদিন অপেক্ষা করার। সেক্ষেত্রে রোহিতের কাছেও সময় থাকছে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার। যদি একান্তই রোহিত না খেলতে পারেন তবে কিন্তু বুমরার নেতৃত্বেই ফের মাঠে নামবে ভারত। অন্যদিকে বাংলার তরুণ ওপেনার অভিমন্যু ঈশ্বরণের জন্য খুলে যেতে পারে জাতীয় দলের দরজা।

পরে অবশ্য আকাশদীপ এসছিলেন সাংবাদিক বৈঠকে। সেখানে এসে তিনি বলেন রোহিতের চোট অত গুরুতর নয়। এদিকে রোহিত শর্মা যদি খেলেন তবে তাঁকে ওপেনিংয়ে ফিরে আশার পরামর্শ দিয়েছেন প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা।

সেরা শিরোনাম

IND vs SL: নয় বছর পর দ্বীপরাষ্ট্রে টেস্ট খেলবে ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের সূচি ঘোষণা করল বিসিসিআই
নয় বছর পর দ্বীপরাষ্ট্রে টেস্ট খেলবে ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের সূচি ঘোষণা করল বিসিসিআই
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB

ভিডিও

Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget