এক্সপ্লোর

IND vs AUS: পারথে আতঙ্ক তৈরি করেছিলেন একাই, তবুও বুমরাকে নিয়ে ভাবতেই চাইছেন না লিঁয়রা

Border Gavaskar Trophy: অশ্বিন ও জাডেজার প্রথম টেস্টে ভারতীয় একাদশে না দেখে অবাক হয়েছেন তারকা অজি স্পিনারও। অশ্বিন ৫৩৬ উইকেট নিয়েছেন টেস্টে। জাডেজাকেও নেওয়া হয়নি।

অ্য়াডিলেড: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gsavaskar Trophy) প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ভারতের। অধিনায়ক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। এমনকী বল হাতে একাই ভেঙে দিয়েছেন অজি ব্যাটিংয়ের মেরুদণ্ড। প্রথম ইনিংসে পাঁচ উইকেট ও দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার। ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন বুমরা। কিন্তু অ্য়াডিলেড টেস্টের আগে বুমরাকে পাত্তাই দিতে চাইছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এমনকী প্রথম টেস্টে শতরান করা বিরাট কোহলিকেও ধরতব্যের মধ্যেই ধরছেন না নাথান লিঁয়।

অ্য়াডিলেড টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজি স্পিনার নাথান লিঁয় বলেন, ''আমরা গোটা ভারতীয় দলকে নিয়েই ভাবছি। ওই দলে অনেকজন তরুণ ক্রিকেটার রয়েছে। আবার অনেকেই রয়েছে যাঁরা বিশ্ব ক্রিকেটে ইতিমধ্যেই সুপারস্টার। ক্রিকেট একটা দলগত খেলা। এখানে ব্যক্তিগত পারফরম্য়ান্সে গোটা ম্য়াচ জেতা যায় না। অবশ্যই ভারতীয় শিবিরের বুমরার মত বিশ্বসেরা সুপারস্টার রয়েছেন। তবে ওঁকে নিয়ে শুধু ভাবলে হবে না আমাদের। গোটা দলকে নিয়েই ভাবতে হবে। ভারতীয় শিবিরের বাকিরাও সমানভাবে প্রতিভাবান।''

লিঁয় আরও বলেন, ''আমরা ভারতের প্রত্যেক প্লেয়ারকে সম্মান করি। খেলার মাঠের লড়াইটা আলাদা বিষয়। কিন্তু আমরা প্রতিযোগিতা শুধুমাত্র খেলার মাঠেই লড়ি। আমরা আমাদের ক্রিকেটের ব্র্যান্ড ধরে রাখতে চাই। ভারত বিশ্বের সেরা দলগুলোর একটি। ওঁদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে হবে আমাদের।''

অশ্বিন ও জাডেজার প্রথম টেস্টে ভারতীয় একাদশে না দেখে অবাক হয়েছেন তারকা অজি স্পিনারও। অশ্বিন ৫৩৬ উইকেট নিয়েছেন টেস্টে। জাডেজাকেও নেওয়া হয়নি। দুজনকে না নিয়ে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছে। লিঁয় বলছেন, ''আমিও প্রথম টেস্টে ভারতের একাদশে অশ্বিন, জাডেজাকে না দেখে প্রথমে অবাকই হয়েছিলাম। কিন্তু ভারতীয় স্কোয়াডে আরও অনেক প্লেয়ার রয়েছেন যাঁরা বিশ্বমানের। কাকে বাইরে রাখা হবে, কাকে একাদশে নেওয়া হবে এটা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলে সবাই ফর্মে। সবাই নিজেদের সেরাটা দিচ্ছে মাঠে নামলেই। তার জন্য়ই অশ্বিন, জাডেজার মত ক্রিকেটারদেরও মাঠের বাইরে থাকতে হচ্ছে।''

গোলাপি বলের টেস্ট খেলবে ভারত-অস্ট্রেলিয়া অ্য়াডিলেডে। যা দিন রাতের টেস্ট হতে চলেছে। তার জন্যই খেলা কিছুটা দেরিতে শুরু হতে চলেছে অ্যাডিলেডে। প্রথম টেস্টটি পারথে হয়েছিল। সেখানে খেলা শুরু হয়েছিল ভারতীয় সময় ৭.৫০ এ। তবে অ্যাডিলেডে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল ৯.৩০ এ। দু দলের অধিনায়ক ভারতীয় সময় সকাল ৯টায় টসের জন্য মাঠে নামবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget