এক্সপ্লোর

Indian Cricket Team: আইপিএল শুরুর আগেই বোর্ডের কাছে অভিনব দাবি নির্বাচক প্রধান অজিত আগরকরের

Ajit Agarkar: অজিত আগরকর নির্বাচক প্রধান থাকাকালীন ভারতীয় দল চারটি আইসিসি ইভেন্টের ফাইনালে পৌঁছেছে।

নয়াদিল্লি: আইপিএল শুরু হতে আর দিন দশেকও বাকি নেই। তার আগেই বিসিসিআইয়ের কাছে এক বড় অনুরোধ করে বসলেন ভারতীয় দলের (Indian Cricket Team) নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar)। কী তাঁর দাবি? আগরকর চান ভারতীয় বোর্ড যেন আরও এক বছর তাঁকে নিজের পদে বহাল রাখে। 

চলতি বছরের জুন মাস পর্যন্ত বিসিসিআইয়ের নির্বাচক প্রধানের পদে থাকার কথা আগরকরের। তবে নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর তরফে বোর্ডের কাছে আবেদন করা হল। আগরকরের চুক্তি গত বছর আইপিএলের আগেই এক বছর বাড়ানো হয়েছিল। তাঁর তত্ত্বাবধানে ভারতীয় দল ২০২৪ সালের টি-টোয়ন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, নাগাড়ে দুই আইসিসি ট্রফি জয়ের পরেই তাঁর চুক্তি বাড়ানো হয়েছিল। তিনি ২০২৩ সালের জুন মাস থেকে ভারতীয় দলের নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করছেন।

আগরকর নির্বাচক প্রধান থাকাকালীনই ভারতীয় দল চারটি আইসিসি ইভেন্টের ফাইনালে পৌঁছেছে, এর মধ্যে তিনটি খেতাব জিতেছে ভারত, জিতেছে দুইটি এশিয়া কাপও। এই পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আগরকর ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত তাঁর চুক্তি বাড়ানোর দাবি করেছেন।  

আপাতত আগরকরের চুক্তি বাড়ানোর বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। রিপোর্ট দাবি করা হচ্ছে এই ধারাবাহিক সাফল্যের পর অনেকেই স্থিরতা বজায় রাখার জন্য আগরকরকেই আসন্ন বিশ্বকাপ পর্যন্ত নির্বাচক প্রধানের দায়িত্বে দেখতে চাইছেন বোর্ডের একাংশ। আবার আরেক রিপোর্টে দাবি করা হচ্ছে যে পশ্চিমাঞ্চলের এক প্রাক্তন ফাস্ট বোলারকে আগরকরের সম্ভাব্য উত্তরসূরি হিসাবে ভাবা হচ্ছে। 

অনেকের ধারণা আপাতত যেহেতু আগরকরের বদলে দায়িত্ব নেওয়ার জন্য বড় কোনও নাম তেমন উঠে আসছে না। তাই স্থিরতা বজায় রাখতে অনেকই মনে করছেন যে অজিত আগরকরের মেয়াদসীমা বাড়ানো হতে পারে।

আগরকরের মেয়াদে সবথেকে বড় বিতর্ক বলতে রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট থেকে অবসর। সেই বিষয়ে কিন্তু সম্প্রতি আর অশ্বিন মুখ খুলেছেন। তিনি ইঙ্গিত দেন যে সম্ভবত আগরকর নয়, গৌতম গম্ভীরই রোহিত, বিরাটদের সরিয়ে দিতে চেয়েছিলেন। তিনি বলেন, 'কোচ হিসাবে গৌতমের একটা কাজ, একটা দায়িত্ব রয়েছে এবং সেই থেকে যদি ওঁর মনে হয় যে বিরাটের বা রোহিতের, বা আমার সরে যাওয়া উচিত, তাহলেও সেটা ঠিকই আছে কারণ দিনের শেষে ওঁকে তো ওঁর কাজটা করতে হবে। আবার সেই মুহূর্তে এই সিদ্ধান্তের ফলে যদি আমি হতাশ, ক্ষুব্ধ হই, সেটাও ভুল নয়, কারণ আমারও তো অনুভূতি আছে। তবে আবেগটা যদি সরিয়ে রেখে ভাবা হয়, তাহলে এই বিষয়টা ঠিক যে ওঁর একটা দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব পালন করছে ওঁ। তাতে আমারও মনে হতে পারে যে ওই জমানায় আমার আর কোনও ভবিষ্যৎ নেই।'   

এই মন্তব্যের ফলে ফের একবার রোহিত, বিরাটের অবসর নিয়ে আলোচনা শুরু হয়ে গেল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget