এক্সপ্লোর

Shakib Al Hasan: রাওয়ালপিণ্ডি টেস্টের পরই সিদ্ধান্ত নেবে বিসিবি, হত্যাকাণ্ডে নাম জড়ানো শাকিবের কেরিয়ার কি শেষ?

Bangladesh Cricket Board: তাই কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে বিসিবি। বোর্ডকে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠানো হয়েছে শাকিবকে দেশে ফেরানোর বিষয়ে।

রাওয়ালপিণ্ডি: হত্যা মামলায় নাম জড়িয়েছে শাকিব আল হাসানের (Shakib Al Hasan)। দেশে সবচেয়ে বড় ক্রিকেট আইকনের এমন ঘটনায় জড়িয়ে পড়ায় কিছুটা চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই মুহূর্তে শাকিব পাকিস্তানে রয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্ট সিরিজে খেলছেন। রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টে খেলতেও নেমেছেন। তাই কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে বিসিবি। বোর্ডকে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠানো হয়েছে শাকিবকে দেশে ফেরানোর বিষয়ে। সূত্রের খবর, রাওয়ালপিণ্ডি টেস্টের পরই শাকিবকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিবি।

বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী মহম্মদ রাফিনুর রহমানের তরফে বিসিবির কাছে শাকিবকে দেশে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ও বিসিবির দুর্নীতি বিরোধী আইনে বলা হয়েছে কোনও ক্রিকেটারের কোনও অভিযোগ যদি আদালতে ওঠে, তখন সেই ক্রিকেটারকে বোর্ড সাময়িক অপসারণ করতে পারে। রবিবার ২৫ আগস্ট বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্ট শেষ হবে। এরপরই হয়ত শাকিবকে দেশে ফিরিয়ে আনা হবে। এমনকী পাকিস্তানের বিরুদ্ধে এরপরের দুটো টেস্টের আগেই শাকিবকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। 

শাকিবের নামে সম্প্রতিই এক খুনের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং প্রতিবাদ গোটা বিশ্বে শিরোনাম কেড়ে নিয়েছিল। শয়ে শয়ে প্রাণহানির কথাও সামনে এসেছে। এহেন পরিস্থিতিতে ওপার বাংলায় রিপোর্ট অনুযায়ী ৫ অগাস্ট রুবেল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পেশায় পোশাককর্মী রুবেলের মৃত্যুর জন্য রুবেলের বাবা রফিকুল থানায় অভিযোগ দায়ের করেছেন। রাজধানী ঢাকার আদাবর পুলিশ স্টেশনে দায়ের করা মামলায় শাকিব আল হাসানের নাম রয়েছে। মামলায় ২৮ নম্বর অভিযুক্ত হিসাবে শাকিবের নাম রাখা হয়েছে। 

সেই অভিযোগের ভিত্তিতের তদন্তের স্বার্থে শাকিবকে দেশে ফেরানোর দাবি জানানো হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বর্তমানে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছেন। আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী শাকিবের বিরদ্ধে মামলা থাকায় এবং পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করায় তিনি জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না। এই নিয়ম দেখিয়েই তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। পাশাপাশি যেহেতু তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, তাই অভিযুক্ত হিসাবে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে বিচার প্রক্রিয়া শুরু করার কথাও জানানো হয়েছে নোটিসে। আইসিসিকেও এই বিষয়ে অবগত করার জন্য বলা হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget