এক্সপ্লোর

BCCI Chief Selector: ভারতের নির্বাচক পদে দায়িত্ব নিতে চলেছেন সহবাগ? নিজেই জানালেন বীরু

Team India: ভারতীয় দলের হয়ে ৭ টেস্ট বা ১০ ওয়ান ডে বা অন্তত ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার, যারা অন্তত পাঁচ বছর আগে অবসর ঘোষণা করেছেন, তাঁরাই নির্বাচক পদে আবেদন করতে পারবেন।

নয়াদিল্লি: এক স্টিং অপারেশনে ভারতীয় দলের অন্দরের একাধিক তথ্য ফাঁস করে দেওয়ার খবর প্রকাশ্যে আসার পরই চেতন শর্মা ভারতের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান। তারপর থেকে শিবসুন্দর দাস অন্তবর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব সামলাচ্ছেন। তবে এবার চেতন শর্মার ফাঁকা করে যাওয়া নির্বাচকের পদ ভরাট করতে আগ্রহী বিসিসিআই (BCCI)। সেই কারণে বৃহস্পতিবার সরকারিভাবে আবেদনপত্র জমা দেওয়ারও ডাক দেয়। বীরেন্দ্র সহবাগে (Virender Sehwag) এই পদে নিয়োগ করা হতে পারে বলে জোর জল্পনা।

বিসিসিআই ভারতের উত্তরাঞ্চল থেকে এক নির্বাচক নিয়োগের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানায়। নিয়ম অনুযায়ী, ভারতীয় জাতীয় দলের হয়ে সাতটি টেস্ট ম্যাচ বা দশটি ওয়ান ডে বা অন্তত ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার, যারা অন্তত পাঁচ বছর আগে অবসর ঘোষণা করেছেন, একমাত্র তাঁরাই এই পদে আবেদন করতে পারবেন। ভারতের উত্তরাঞ্চল থেকে বহু নামি তারকারা উঠে এসেছেন। যুবরাজ সিংহ, হরভজন সিংহ, গৌতম গম্ভীররা তাঁদের মধ্যে অন্যতম। তবে এই ত্রয়ীর কেউই পাঁচ বছর আগে অবসর নেননি। তাই নিয়ম অনুযায়ী কেউই ভারতের নির্বাচক পদে আবেদনপত্র জমা দিতে পারবেন না।

তবে সহবাগ কিন্তু আবেদন করতেই পারবেন। তাই তাঁর নির্বাচকপদে আবেদনপত্র জমা দেওয়ার জল্পনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে। উত্তরাঞ্চল থেকে যে নির্বাচক নিযুক্ত হবেন, সম্ভবত তাঁকেই নির্বাচক প্রধানও করা হবে। শোনা যাচ্ছে সহবাগকে নাকি খোদ বিসিসিআইয়ের তরফে তাই আবেদন জমা দেওয়ার অনুরোধও করা হয়েছে। তবে সব জল্পনা-কল্পনায় জল ঢেলে দিলেন ভারতীয় প্রাক্তনী নিজেই। তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তিনি ভারতের নির্বাচক হতে রাজি নন।

অবসর নিলেও, সহবাগ বর্তমানে বিভিন্ন জায়গায় অ্যানালিস্টের কাজ করে থাকেন, বহু বিজ্ঞাপনেও দেখা যায় তাঁকে। সেখানে প্রধান নির্বাচকের বেতন এক কোটি টাকা। সেই কারণেই সহবাগ আরও এই পদে যোগ দিতে চান না বলে মনে করছে একাংশ। গোটা বিষয়ের সঙ্গে অবগত এক বিসিসিআই আধিকারিক জানান, 'সিওএ-র সময়ে বীরুকে দলের প্রধান কোচের পদের জন্য আবেদন করতে বলা হয়েছিল। পরে অবশ্য অনিল কুম্বলকে সেই দায়ভার দেওয়া হয়। সহবাগ তাই নিজে কোনও আবেদন জমা দেবেন না। পাশাপাশি বেতনটাও ওঁর মতো একজনের জন্য যথেষ্ট নয়।'

আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Rahul Dravid: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget