এক্সপ্লোর

Suryakumar Yadav: ফর্মহীন সূর্যকুমার যাদবের ওপর ভরসা হারাচ্ছে BCCI! ক্যাপ্টেন স্কাইয়ের ভাগ্য গৌতম গম্ভীরের হাতে?

Team India: এবার কি ভারতীয় দলে টি-২০ (T20) ক্যাপ্টেনের ব্যাটন হারাতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)?

কলকাতা: ফর্মে না থাকলে টিমে জায়গা ধরে রাখাটা বড্ড মুশকিল। এটা ভারতীয় টিমের সকলের জন্যই প্রযোজ্য বলেই মনে করছে ক্রিকেট মহল। কারণ, এবার শোনা যাচ্ছে ভারতীয় দলে টি-২০ (T20) ক্যাপ্টেনের ব্যাটন হারাতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চলতি বছরে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের আবেগঘন আবহ কেটে যেতেই বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে ভারতীয় ক্রিকেট মহলে। ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমারের ভবিষ্যৎ নিয়ে এবার কড়া অবস্থান নিতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। জাতীয় নির্বাচক কমিটির সিংহভাগ সদস্যই অফ-ফর্মে থাকা এই ব্যাটারকে অধিনায়ক পদ তো বটেই, দল থেকেও বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে, ক্রিকেট মহলের মতে, স্কাই এর ভাগ্য শেষ পর্যন্ত নির্ভর করছে দলের হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সিদ্ধান্তের ওপর।

বিসিসিআই-এর একটি নির্ভরযোগ্য সূত্রের খবর, অজিত আগরকরের নেতৃত্বাধীন পাঁচ নির্বাচকের কমিটি আর সূর্যকুমারকে নিয়ে এগোতে রাজি নন। গত এক বছর ধরে তাঁর পারফরম্যান্স অত্যন্ত সাধারণ। বোর্ডের একাংশের মতে, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কথা মাথায় রেখে এখন থেকেই তরুণ দল গড়ার প্রক্রিয়া শুরু করা উচিত। বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত এক সিনিয়র বলেছেন, 'প্রথমে নির্বাচকরা মনে করছিল, গতবারের মতো আইপিএলেই আবারও সূর্যকুমার যাদবকে ছন্দে ফিরতে সাহায্য করবে, যখন তিনি ৭০০-র বেশি রান করেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে, ওর ব্যাটিংয়ে কোনও টেকনিক্যাল সংশোধনই দেখা যায়নি। এমনকি একেবারে নবীন পেসাররাও শুধু সোজাসুজি হার্ড লেংথ বল করেই ওকে চাপে ফেলছে, আর তার কোনও উত্তর নেই সূর্যকুমারের কাছে। নির্বাচকরা মনে করছেন না যে তিনি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলবেন।'

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, নির্বাচকরা সূর্যকুমারকে সরানোর পক্ষে হলেও শেষ সিদ্ধান্ত হয়তো নেবেন কোচ গৌতম গম্ভীর। অতীতেও সূর্যকুমার ও গম্ভীরের যুগলবন্দী ভারতীয় দলকে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে সাফল্য এনে দিয়েছে। তাঁদের রসায়ন অত্যন্ত চমৎকার। তবে চলতি বছরে ১৪টি টি-২০ ম্যাচ খেলেছেন সূর্যকুমার যাদব। তাতে হাফসেঞ্চুরি মাত্র ৩টি। এই পরিসংখ্যানই সূর্যর জন্য 'কাঁটা' হয়ে উঠতে পারে।

ভারতীয় ক্রিকেট বর্তমানে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে যেখানে ব্যক্তিগত ফর্ম, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বার বার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অধিনায়ক ও কোচের সুসম্পর্ক দলের ভারসাম্যের জন্য কতটা জরুরি, তা ভাল করেই জানে বিসিসিআই। ফলে অজিত আগরকর এবং গৌতম গম্ভীরকে এই বিষয়ে একই মেরুতে আসতে হবে। সূর্যকুমার যাদব তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি, আর তাঁর ভাগ্য এখন ঝুলে রয়েছে বলছে ক্রিকেটমহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
Advertisement

ভিডিও

Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget