এক্সপ্লোর

Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা

Deep Dasgupta On Axar Patel: আরও এক অভিজ্ঞ প্লেয়ারকেও জিম্বাবোয়ে সিরিজে দেখা যায়নি। তাঁর অনুপস্থিতি নিয়েই এবার প্রশ্ন উঠল। আঙুল উঠছে নির্বাচকদের দিকেও।

মুম্বই: জিম্বাবোয়ের(IND Vs ZIM) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অনেক ভারতীয় সিনিয়র ক্রিকেটারকেই দলে দেখা যায়নি। সঞ্জু স্যামসন তাঁর মধ্য়ে ছিলেন অন্য়তম। কিন্তু তাঁকে রোটেশন পদ্ধতিতে বিশ্রাম দেওয়া হয়েছিল বলেই মনে করছেন অনেকে। কিন্তু আরও এক অভিজ্ঞ প্লেয়ারকেও জিম্বাবোয়ে সিরিজে দেখা যায়নি। তাঁর অনুপস্থিতি নিয়েই এবার প্রশ্ন উঠল। আঙুল উঠছে নির্বাচকদের দিকেও। আর সেই প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্যাটার দীপ দাশগুপ্ত।

দীপ প্রশ্ন তুলেছেন অক্ষর পটেলের অনুপস্থিতি নিয়ে। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলছেন, 'স্যামসনকে রোটেশন সিস্টেমের জন্য় খেলানো হয়নি মানলাম। কিন্তু অক্ষর পটেলকেও খেলানো হয়নি জিম্বাবোয়ে সিরিজে। আমি যদি খুব ভুল না বলি তাহলে এই ফর্ম্য়াটে অক্ষরই দেশের এক নম্বর স্পিনার এখন। সে কেন খেলল না, তা নিয়ে কেউ নির্বাচকদের প্রশ্ন করছেন না কেন?'

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টিতেই একাদশে ছিলেন অক্ষর। মোট পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। শেষ ম্য়াচে চার উইকেট নেওযার পাশাপাশি অপরাজিত ৫৭ রানের ইনিংসও খেলেছিলেন বাঁহাতি অলরাউন্ডার। স্য়ামসনের ক্ষেত্রে দীপের যুক্তি, 'ম্য়াচে দু'জন ওপেনারকেই খেলানো যায়। সেক্ষেত্রে আমার মনে হয় কোনও ওপেনিং কম্বিনেশন সেরা, তার খোঁজেই বৈভবের সঙ্গে অভিষেক শর্মাকে খেলানো হয়েছিল। বিকল্প আরও আছে যেমন, গিল, সুদর্শন, জয়সওয়াল, প্রভসিমরন ও প্রিয়াংশ।'

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। তিনটি ম্য়াচে মাত্র ৪২ রান করেছিল সে। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজে দুটো অর্ধশতরান হাঁকিয়ে ফেলে সে। সিরিজ সেরার পুরস্কারও জুটেছিল তাঁর ঝুলিতেই।

টি-টোয়েন্টি সিরিজে ভাল পারফর্ম করে এবার ওয়ান ডে ফর্ম্য়াটেও কি পা বাড়াচ্ছে বৈভব? প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার চাইছেন আগামী বছরের বিশ্বকাপে রোহিতের সঙ্গে বৈভব সূর্যবংশীকে ওপেনিংয়ের জন্য ভাবা হোক। বিসিসিআইয়ের নির্বাচকমণ্ডলী ও অজিত আগরকরের দৃষ্টি আকর্ষণ করে ইঞ্জিনিয়ার সংবাদ সংস্থা PTI-কে বলেন, 'গিল অনবদ্য প্লেয়ার। আমার মনে হয় ওর নিজেকে চার নম্বর পজিশনে ব্যাটিংয়ের জন্য উপযোগী করে তোলা উচিত। রোহিতের সঙ্গে বৈভব আসুক ওয়ান ডে ফর্ম্য়াটে। গিল এমন প্লেয়ার না যে প্রথম বল থেকেই মারমুখি মেজাজে ব্য়াটিং করবে। সেক্ষেত্রে রোহিত যদি ওপেনে খেলে, তাহলে বৈভব আসলে লেফট-রাইট একটা কম্বিনেশনও দেখা যাবে।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Advertisement

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget