এক্সপ্লোর

Ranji Trophy: দুরন্ত প্রত্যাবর্তন, বঢোদরাকে ৭ উইকেটে হারিয়ে দিল বাংলা

Ranji Trophy 2023: প্রথম ইনিংসে ৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল বঢোদরা। তবে মুকেশ কুমার ও ঈশান পোড়েলের অনবদ্য বোলিংয়ে ৯৮ রানে অল আউট হয়ে যায় তারা।

কল্যাণী: রঞ্জিতে বঢোদরার বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৭ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল অভিমন্যু ঈশ্বরণের  দল। রান তাড়া করতে নেমে বাংলাকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন সুদীপ ঘরামি ও অভিজ্ঞ মনোজ তিওয়ারি। ৭৬ রানে অপরাজিত থাকেন সুদীপ। অন্যদিকে ৬০ রান করে অপরাজিত থাকেন মনোজ তিওয়ারি। এই ম্যাচ থেকে ৬ পয়েন্ট তুলে নিল বাংলা। মোট ৫ ম্যাচে ২৫ পয়েন্ট দাঁড়াল বাংলার। 

প্রথম ইনিংসে ৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল বঢোদরা। তবে মুকেশ কুমার ও ঈশান পোড়েলের অনবদ্য বোলিংয়ে ৯৮ রানে অল আউট হয়ে যায় তারা। একমাত্র প্রত্যুশ কুমার ছাড়া আর কোনও ব্যাটারই দু অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। বাংলার জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ১৭৮। 

কিন্তু রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। দুই ওপেনার অভিষেক দাস (৭) এবং অভিমন্যু ঈশ্বরন (৯) দ্রুত ফিরে যান। অনুষ্টুপ প্রথম ইনিংস ৯০ করলেও এই ইনিংসে মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু এরপর সুদীপ ও মনোজ মিলে দলের জয় নিশ্চিত করে দেন। 

একাই বেঙ্গালুরু ফিরলেন দ্রাবিড়

কলকাতায় আসার পর থেকেই শরীর তাঁর সঙ্গ দিচ্ছিল না। এবিপি লাইভেই প্রথম খবর প্রকাশিত হয়েছিল যে, উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাঁর। তাই অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু তারপরও গতকাল ইডেনে দলের সঙ্গে মাঠে এসেছিলেন ভারতীয় কোচ। তবে ম্যাচ শেষ হওয়ার পর এদিন ভোর ৪টে-তে বিমানে বেঙ্গালুরু উড়ে গিয়েছেন দ্রাবিড়। ভারত ও শ্রীলঙ্কা শিবির এখনও শহর ছাড়েনি। সূত্রের খবর, ২ দলই দুপুর ১২টার বিমানে সরাসরি তিরুঅনন্তপুরমে চলে যাবে। সেখানেই আগামী রবিবার সিরিজের শেষ ম্যাচ আয়োজিত হবে। সেই ম্যাচে রাহুলের মাঠে থাকা নিয়ে সংশয় রয়েছে।

তবে দ্রাবিড়ের আচমকা ভোরের ফ্লাইটে বাড়ি ফিরে যাওয়া নিয়ে চিন্তা বেড়েছে। তাহলে কি তাঁর শরীর আরও খারাপ হয়েছে। না কি অন্য় কোনও কারণ, তা ঠিক বোঝা যাচ্ছে না। উল্লেখ্য, বুধবার বিকেলে কলকাতায় পৌঁছে হেড কোচের জন্মদিন পালনের তোড়জোড় সেরে ফেলেছিল ভারতীয় দল। বাইপাসের ধারে টিম ইন্ডিয়ার হোটেলে কেক কাটলেন রাহুল দ্রাবিড়। ক্রিকেটারেরা সকলে মিলে গাইলেন বার্থ ডে ক্যারল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Mamata Banerjee in Halisahar :
RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget