এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: '১০ ম্যাচের সিরিজে ১০-০ জিতত ভারত', অজি দলকে 'ডুপ্লিকেট' বলে কটাক্ষ হরভজনের

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুই টেস্টই আড়াই দিনে জিতে নিয়েছে ভারতীয় দল।

নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছে দুইটি ম্যাচই। বর্ডার-গাওস্কর ট্রফিও নিজেদের দখলেই রাখতে সক্ষম হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই অস্ট্রেলিয়ান (Australian Cricket Team) ব্যাটারদের সমালোচনায় বিদ্ধ করেছেন। এবার প্যাট কামিন্সদের 'ডুপ্লিকেট' অজি দল বলে কটাক্ষ করলেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংহ।

'ডুপ্লিকেট' অস্ট্রেলিয়া 

হরভজনের মতে সিরিজ শুরুর আগেই পিচ এবং অনুশীলন ম্যাচ নিয়ে অত্যাধিক চর্চা করায় অজি দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়েছে। হরভজন বলেন, 'রবিচন্দ্রন অশ্বিনের ডুপ্লিকেটের বিরুদ্ধে ওরা অনুশীলন করেছে বটে, তবে আমার মতে এই অস্ট্রেলিয়ান দলটিই ডুপ্লিকেট। ওরা তো খালি নেতিবাচক জিনিসপত্রের দিকেই নজর দিচ্ছে। ম্যাচের প্রথম বল হওয়ার আগেই মনে হচ্ছিল ওরা ম্যাচ হেরে বসে আছে। এই সিরিজের জন্য অস্ট্রেলিয়ান দল আদৌ কিছু প্রস্তুতি করেছিল কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ওদের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ওরা আউট হওয়ারই অনুশীলন করে এসেছে।'

প্রাক্তন ভারতীয় তারকার দাবি ভারত চার ম্যাচের এই সিরিজ তো ৪-০ জিতবেই, এমনকী যদি সিরিজে ১০টি ম্যাচ খেলা হত, তাহলে ১০টিই ভারতীয় দলই জিতত। 'ভারত যে ৪-০ এই সিরিজ জিতবে, সেই নিয়ে আমার বিন্দুমাত্র সংশয় নেই। যদি এটা ১০ ম্যাচের সিরিজ হতো, তাহলেও ভারত ১০-০ সিরিজ জিতত। কারণ এই অস্ট্রেলিয়ান দল তেমন শক্তিশালী নয়। পিচে একটু মদত থাকলেই মনে হচ্ছে ওরা সাজঘর থেকেই যেন আউট হওয়ার জন্য মাঠে নামছে।' বলেন হরভজন।

ছিটকে গেলেন ওয়ার্নার

কনুইয়ের চোট, বর্ডার-গাওস্কর সিরিজের  বাকি ২ টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার (David Warner)। সিরিজের দ্বিতীয় টেস্টের কোটলায় অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ব্য়াট করতে নেমে মহম্মদ সিরাজের বলে কনুইয়ে চোট পেয়েছিলেন ওয়ার্নার। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতেও নামেননি তিনি। বাঁ হাতের কনুইয়ে আঘাত পান তিনি। এরপর হেলমেটেও বলের আঘাত পান। কনকাশন টেস্টের পর আর মাঠে ফেরেননি ওয়ার্নার। এবার সিরিজের বাকি ২ টেস্ট থেকেও ছিটকে গেলেন বাঁহাতি এই তারকা অজি ওপেনার। তাড়াতাড়ি দেশে ফিরে যাচ্ছেন তিনি। তবে ওয়ান ডে সিরিজে ফিরতে পারেন ওয়ার্নার, এমনই আভাস অজি শিবির সূত্রে। 

আরও পড়ুন: ডব্লিউপিএলের টাইটেল স্পনসর হলেন কোন সংস্থা? জানালেন বোর্ড সচিব জয় শাহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget