এক্সপ্লোর

IND vs AUS: ৯১/৬ থেকে অস্ট্রেলিয়ার স্কোর চতুর্থ দিনের শেষে ২২৮/৯, ম্য়াচ বাঁচাতে পারবে তো ভারত?

Boxing Day Test: এদিন সকালে প্রথম ৩৬৯ রানে অল আউট হয়ে যায় ভারতের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি খাওয়াজা ও কনসটাস।

মেলবোর্ন: একটা সময় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ৯১/৬। সেখান থেকেই চতুর্থ দিনের শেষে আম্পায়ার যখন খেলা বন্ধ করার নির্দেশ দিলেন তখন অস্ট্রেলিয়ার স্কোর ২২৮/৯। টপ ও মিডল অর্ডারে একজন মার্নাস লাবুশেন অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। কিন্তু লোয়ার অর্ডারে প্রথমে প্যাট কামিন্স ও পরে নাথান লিঁয় ও স্কট বোল্যান্ড মাথাব্যথা বাড়িয়ে দিলেন রোহিত শর্মা ও তাঁর দলের বোলারদের। হাতে এখনই এক উইকেট রয়েছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই ৩৩৩ রানের লিড নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। পঞ্চম দিনে খেলা কোনদিকে গড়াবে সেটাই দেখার। 

এদিন সকালে প্রথম ৩৬৯ রানে অল আউট হয়ে যায় ভারতের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি খাওয়াজা ও কনসটাস। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও কনসটাসকে ফিরিয়ে দিলেন বুমরা। ৮ রানে ফিরলেন তরুণ অজি ওপেনার। খাওয়াজা ৬৫ বলে ৩১ রান করে সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান। এরপর থেকে বুমরা ম্য়াজিক শুরু হয়েছিল। ট্রাভিস হেড (১) ও অ্যালেক্স ক্যারি (২) দুজনকেই ফিরিয়ে দেন বুমরা। মিচেল মার্শ তো খাতাই খুলতে পারেননি। তবে উল্টোদিকে একমাত্র লাবুশেনকে আউট করা সম্ভব হচ্ছিল না। স্টিভ স্মিথকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। একটা সময় ৯১/৬ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার স্কোর। সেখান থেকে লাবুশেন ও কামিন্স মিলে দলের হাল ধরেন। ৫৭ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। লাবুশেন আরও একটি গুরুত্বপূর্ণ অর্ধশতরানের ইনিংস খেললেন সিরিজে। তবে ৭০ রানের মাথায় সিরাজের বলে আউট হন লাবুশেন। এরপর কামিন্স ও লিঁয় মিলে দলের হাল ধরেন। টেল এন্ডারদের উইকেট তুলে নিতে এর আগেও বারবার হোঁচট খেতে হয়েছে ভারতীয় বোলিং লাইন আপকে। এদিনও তার ব্যতিক্রম হল না। বিশেষ করে লিঁয় ও বোল্যান্ড জুটিকে আর শেষ পর্যন্ত ফেরাতেই পারলেন না বুমরা-আকাশ-সিরাজ পেস ত্রয়ী। ৫৫ রানের পার্টনারশিপ গড়াই শুধু না। ভারতীয় বোলিং লাইন আপের সামনে প্রায় ২ ঘণ্টা ক্রিজে কাটিয়ে ফেললেন অস্ট্রেলিয়ার শেষ উইকেট জুটি। পঞ্চম দিনেও তাঁদের দ্রুত ফেরাতে না পারলে ভারতের কপাল আরও পুড়বে।

এদিকে এদিন তিনটি ক্য়াচ মিস করলেন যশস্বী জয়সওয়াল। দিনের শেষ মুহূর্তে কে এল রাহুলের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন লিঁয়। কিন্তু বুমরার সেই বলটি নো বল হয়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget