এক্সপ্লোর

CAB Tournament: সিএবি আন্তঃ জেলা টি-টোয়েন্টি মিটে চ্যাম্পিয়ন বর্ধমান ব্লুজ

CAB Inter District T20 meet: ম্য়াচ জেতানো ইনিংস খেলার পথে বর্ধমান দলের নিখিল ১৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান। এছাড়াও বর্ধমানের হয়ে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন মোহিত রায়।

সিউড়ি: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আন্তঃজেলা টি-টোয়েন্টি মিটে চ্যাম্পিয়ন হল বর্ধমান ব্লুজ। দলের হয়ে জসূচক ঝোড়ো শতরানের ইনিংস খেলেন নিখিল সিনহা। তিনি মাত্র ৬৮ বলে ১৩৪ রানের ইনিংস খেলেন ম্য়াচে। খেতাবি লড়াইয়ে নদিয়া ড্যাজলারকে ১৮০ রানে হারিয়ে দেয় বর্ধমান ব্লুজ। মঙ্গলবার সিউরিতে ফাইনাল ম্য়াচটি আয়োজিত হয়েছিল।

ম্য়াচ জেতানো ইনিংস খেলার পথে বর্ধমান দলের নিখিল ১৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান। এছাড়াও বর্ধমানের হয়ে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন মোহিত রায়। প্রথম ব্যাটি করতে নেমে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৬ রান বোর্ডে তুলেছিল। এরপর রান তাড়া করতে নেমে নদিয়া ড্যাজলার ১১.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৬ রানই বোর্ডে তুলতে পারে। বর্ধমানের বোলারদের মধ্যে সুমন দাস ১৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন। আজাজ আনসারি ২০ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। আবির চট্টােপাধ্যায় ৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন। 

এদিকে, বেঙ্গালুরুতে আজ রঞ্জি ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে নামছে বাংলা। শক্তিশালী কর্ণাটক দলের রঞ্জিতে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বেশ ভাল। রয়েছে টুর্নামেন্ট জয়ের কৃতিত্বও। মণীশ পাণ্ডেরা নিজেদের মাঠে যে একেবারেই সহজ প্রতিপক্ষ নয়, তা বলাই বাহুল্য। তবে পরিস্থিতি এমনই যে বাংলার জন্য সরাসরি জয় পাওয়াটা অত্যন্ত জরুরি। চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার থেকে সেই লক্ষ্যেই নিজেদের চতুর্থ রঞ্জি ম্যাচে মাঠে নামছে লক্ষ্মীরতন শুক্লর কোচিংয়ে খেলা বাংলা। 

পরিবেশ বাংলাকে কোনওভাবেই সাহায্য করেনি। বিহার ও কেরলের বিরুদ্ধে ঘরের মাঠে খারাপ আবহাওয়া খেলায় বিঘ্ন ঘটিয়েছে। কল্যাণীতে যেখানে বিহারের বিরুদ্ধে মাঠে নামাই সম্ভব হয়নি, সেখানে যাদবপুরের সল্ট লেক ক্যাম্পাসের মাঠে কেরলের বিরুদ্ধে দুই দলের একটি করে গোটা ইনিংসও খেলা হয়নি। পরিণামে এক, এক দুই পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাকে। তাই কর্ণাটকের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামের ম্যাচটা অনুষ্টুপদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই ম্যাচে নামার জন্য দলের সকলে বেশ আত্মবিশ্বাসী বলেই জানাচ্ছেন কোচ লক্ষ্মী। তিনি বলেন, 'আমরা দলগতভাবে কর্ণাটকের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে চাই। আশা করছি কাল থেকে শুরু হওয়া ম্যাচে বেশ ভাল ক্রিকেট দেখতে পাব।' তবে এই ম্যাচে কিন্তু দলের তারকা ত্রয়ী, অভিষেক পোড়েল, মুকেশ কুমার ও অভিমন্যু ঈশ্বরণকে পাবে না বাংলা। ভারতীয় 'এ' দলের হয়ে আপাতত তিনজনেই অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। অভিমন্যুর অনুপস্থিতি মেটাতে বাড়তি দায়িত্ব নিতে হবে ঋদ্ধিমান, সুদীপ চট্টোপাধ্যায়দের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget