এক্সপ্লোর

Jasprit Bumrah: আইপিএল না খেলে ইংল্য়ান্ডে পাঁচ ম্য়াচেই খেলা উচিৎ ছিল বুমরার: বেঙ্গসরকর

Dilip Vensarkar On Jasprit Bumrah: এজবাস্টন ও ওভালে জয় ছিনিয়ে নিয়েছিল বুমরা হীন ভারতীয় দল। যদিও বুমরা একদিকে ওয়ার্কলোডের জন্য না খেললেও মহম্মদ সিরাজ কিন্তু পাঁচটি ম্য়াচেই টানা খেলে গিয়েছেন। 

মুম্বই: ভারতীয় ক্রিকেটে ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট এখন একটা আলোচ্য বিষয়। ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে জসপ্রীত বুমরা তিনটি টেস্ট খেললেও দুটো টেস্টে খেলেননি ওয়ার্কলোডের জন্য। ভারত যদিও সেই দুটো টেস্টেই জিতেছিল। এজবাস্টন ও ওভালে জয় ছিনিয়ে নিয়েছিল বুমরা হীন ভারতীয় দল। যদিও বুমরা একদিকে ওয়ার্কলোডের জন্য না খেললেও মহম্মদ সিরাজ কিন্তু পাঁচটি ম্য়াচেই টানা খেলে গিয়েছেন। এরপরই প্রাক্তন ভারতীয় ওপেনার ও কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাওস্কর ওয়ার্কলোড ইস্যু নিয়ে মুখ খুলেছিলেন। এবার সেই ইস্য়ুতে মুখ খুললেন দিলীপ বেঙ্গসরকর। আর প্রাক্তন ক্রিকেটারের নিশানায় সেই জসপ্রীত বুমরাই। 

এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে দিলীপ বেঙ্গসরকর বলেন, ''ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রাধান্যের কথা মাথায় রেখে আমার মনে হয় বুমরার বিসিসিআই ও ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে বলা উচিৎ ছিল যে আগের আইপিএল থেকে সরে দাঁড়ানোর কথা জানানোর। ওর ইংল্যান্ডের মাটিতে পাঁচটি ম্য়াচই খেলা উচিৎ ছিল। আমি যদি প্রধান নির্বাচক হতাম তাহলে আমি মুকেশ আম্বানি ও বুমরার সঙ্গে নিজে কথা বলতাম ও বুমরাকে জানাতাম যে ইংল্যান্ডের বিরুদ্ধে ওর পাঁচটি ম্য়াচই খেলা উচিৎ। তাই আইপিএল থেকে যেন ও সরে দাঁড়ায়।''

বেঙ্গসরকর আরও বলেন, ''আইপিএলে সংখ্যাতত্ব কে মনে রাখবে? কত উইকেট, কত রান কেউ মনে রাখবে না। কিন্তু মানুষ কিন্তু ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে সিরাজের ২৩ উইকেটের কথা মাথায় রাখবেন। এমনকী শুভমন গিলের ৭৫৪ রানের কথা মাথায় রাখবে। এছাড়া কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজের দুর্দান্ত পারফরম্য়ান্সের কথা মাথায় রাখবেন।''

কিছুদিন আগে ওভালে ভারতের ঐতিহাসিক জয়ের পর গাওস্কর বলছিলেন, ''মহম্মদ সিরাজ ওয়ার্কলোড ইস্যুটাকে পাত্তাই দেয়নি একেবারে। আমি আশা করি যে ভারতীয় ক্রিকেটের ডিকশনারি থেকে ওয়ার্কলোড শব্দটি বাদ পড়ে যাবে। ৫টি টেস্ট ম্য়াচেও সিরাজ প্রত্যেক ম্য়াচেই ৭-৮ ওভারের স্পেল করে গিয়েছে। কারণ ক্যাপ্টেন তাঁর বোলারের থেকে এমনই দায়বদ্ধতা আশা রাখে।''

লিটল মাস্টার আরও বলেন, ''ওয়ার্কলোড বিষয়টা পুরোটাই মানসিক। এটা কোনওভাবেই শারীরিক নয়। তুমি যদি মনে করো যে প্রতিপক্ষের কাছে নতি স্বীকার করে নেবে, তখনই কিন্তু ওয়ার্কলোডের চাপ অনুভব হবে আরও।''

উল্লেখ্য, সিরিজ শুরুর আগেই বলে দেওয়া হয়েছিল যে জসপ্রীত বুমরাকে গোটা সিরিজের সব ম্য়াচে খেলানো সম্ভব হবে না। তাঁকে গত সিরিজে তিনটি ম্য়াচে খেলানো হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget