এক্সপ্লোর

IND vs AUS: বর্ডার-গাওস্কর ট্রফিতে কে হতে পারেন রাহানে-পূজারার বদলি? বিকল্প বেছে নিলেন কার্তিক

Border Gavaskar Trophy: ২০১৪-১৫ মরশুমের পর থেকে ভারতীয় দল এই সিরিজে কখনও হারেনি। ২০১৮-১৯ ও ২০২০-২১ মরশুমেও অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিত এসেছে টিম ইন্ডিয়া।

মুম্বই: চলতি বছরের শেষের দিকে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফর করবে। বাংলাদেশের বিরুদ্ধে চলতি মাসের ১৯ তারিখ থেকে টেস্ট সিরিজ শুরু। তবে বছর শেষে বর্ডার-গাওস্কর ট্রফির দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। ২০১৪-১৫ মরশুমের পর থেকে ভারতীয় দল এই সিরিজে কখনও হারেনি। ২০১৮-১৯ ও ২০২০-২১ মরশুমেও অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিত এসেছে টিম ইন্ডিয়া। এবার ফের একবার সুযোগ ট্রফি ধরে রাখার। কিন্তু এই প্রথমবার গত ১০ বছরে ভারতীয় টেস্ট দলে দেখা যাবে না অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে। 

শেষবার যখন ভারত বর্ডার-গাওস্কর ট্রফিতে জয় ছিনিয়ে নিয়েছিল, সেবার ভারতের অধিনায়ক ছিলেন রাহানে। দলের সিরিজ জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন চেতেশ্বর পূজারাও। কিন্তু খারাপ পারফরম্য়ান্সের জন্য এই মুহূর্তে জাতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে ২ তারকা ব্যাটারই। যা পরিস্থিতি ভারতীয় দলে ফের সুযোগ পাওয়ার রাস্তাও মোটামুটি বন্ধই ৩৬ পেরনোর দুজনের কাছে। এই পরিস্থিতিতে কারা হতে পারেন এই দুজনের বিকল্প? প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক ২ জন তরুণ ক্রিকেটারকে বেছে নিয়েছেন। 

এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, ''শুভমন গিল ও সরফরাজ খান। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ব্যাটারই দারুণ পারফর্ম করেছেন। এমনকী বছরের শুরুতেও ভাল পারফর্ম করেছেন। আমি নিশ্চিত অস্ট্রেলিয়া সফরের জন্য দুজনেই খেলার জন্য তৈরি। নিজেদের সেরা পারফর্ম করতে তৈরি। আমি নিশ্চিত ওঁরা দুজনে অজিঙ্ক ও পূজারার বিকল্প হতে পারে। দুই অভিজ্ঞ ক্রিকেটারের জায়গা পূরণ করা সহজ কাজ নয়। কিন্তু ওদের মধ্যে সেই ক্ষমতা আছে।''

গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রাহানে। সেবার ব্যাট হাতে ভাল পারফর্মও করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরেও খেলেছিলেন। পূজারাও। কিন্তু এরপর থেকেই জাতীয় দলের বাইরে দুজনে। অন্য়দিকে শুভমন গিল এখনও পর্যন্ত ২৫ টেস্ট খেলেছেন। ১৪৯২ রান করেছেন। ৩৫.৫২ গড়ে। ৪টি সেঞ্চুরি ও ৬টি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। অন্যদিক ৩ টেস্ট ম্য়াচ খেলতে নেমে সরফরাজ ২০০ রান করেছেন।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সাফল্য নির্ভর করছে যশস্বী জয়সওয়ালের ওপর, এমনটাই মনে করেন দু বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি কোচ জন বুকানন। এক অনুষ্ঠানে অংশ নিয়ে বাঁহাতি ভারতীয় ওপেনার জানান,''জয়সওয়ালকে নিয়ে এখানে চারিদিকে আলোচনা হচ্ছে। ও অসম্ভব প্রতিভাবসম্পন্ন একজন তরুণ ক্রিকেটার। দুর্দান্ত ছেলে। ও এমন একজন যে বাকিদের কাছে উদাহরণ হয়ে উঠতে পারে। ও এখনও অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামেনি। পারথের বাউন্সি পিচে বোলারদের সম্মুখিন হয়নি এখনও।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget