এক্সপ্লোর

Duleep Trophy: হতাশ করলেন গিলরা, জলে গেল ব্যাটে বলে আকাশ দীপের লড়াই, দলীপে ৭৬ রানে জয় ঈশ্বরণদের

IND A vs IND B: জয়ের জন্য ২৭৫ রান তাড়া করতে নেমে ইন্ডিয়া 'বি'-র বিরুদ্ধে ইন্ডিয়া 'এ' ১৯৮ রানেই অল আউট হয়ে যায়।

বেঙ্গালুরু: বল হাতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন মোট নয় উইকেট। ব্যাট হাতেও যেখানে শুভমন গিল, ময়ঙ্ক আগরওয়াল, ধ্রুব জুরেলরা পারলেন না, সেখানে শতাধিক স্ট্রাইক রেটে ৪৩ রান করলেন আকাশ দীপ (Akash Deep)। তবে বাংলার তারকা ক্রিকেটারের এই অনবদ্য লড়াই সত্ত্বেও খালি হাতেই মাঠ ছাড়তে হল তাঁর দলকে। দলীপ ট্রফিতে (Duleep Trophy) ইন্ডিয়া 'এ'-কে ৭৬ রানে হারাল ইন্ডিয়া 'বি' (IND A vs IND B)। 

ম্যাচের শেষ দিনের প্রথম সেশনে ১৮৪ রানেই অল আউট হয়ে যায় ইন্ডিয়া 'বি'। নভদীপ সাইনিকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন আকাশ দীপ। অপর উইকেটটি নেন খলিল আমেদ। তবে ততক্ষণে ২৭৪ রানের লিড নিয়ে নিয়েছে অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন ইন্ডিয়া 'বি'। ইন্ডিয়া 'এ'-র সামনে ২৭৫ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। চতুর্থ ইনিংসে এই রান করাটা বেশ চ্যালেঞ্জিংই ছিল। তবে শুভমন গিল, ময়ঙ্ক আগরওয়াল, কেএল রাহুলদের নিয়ে তৈরি ইন্ডিয়া 'এ'-র ব্যাটিং লাইন আপের পক্ষে এই রান করাটা একেবারেই অসম্ভব কিছু ছিল না।

তবে ম্যাচের দ্বিতীয় ওভারেই যশ দয়ালের বলে মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন ময়ঙ্ক। নিজের ২৫তম জন্মদিনে শুভমনও বড় রান পাননি। নভদীপ সাইনির বলে ২১ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। রিয়ান পরাগ ও কেএল রাহুলের কাঁধে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে। রাহুল যেখানে দেখেশুনে এগোচ্ছিলেন, সেখানে রিয়ান দুরন্ত আগ্রাসী ব্যাটিং করেন। তবে ১৮ বলেই ৩১ রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। ধ্রুব জুরেল, শিবম দুবেদের নিয়ে তৈরি দলের মিডল অর্ডার ব্যর্থ। রাহুলও লড়াকু হাফসেঞ্চুরি করে ফেরেন সাজঘরে।

দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইন্ডিয়া 'এ'-র হয়ে পাল্টা লড়াই চালান আকাশ দীপ। তবে মুশির খানের বুদ্ধিদীপ্ত ফিল্ডিংয়ে তিনি রান আউট হতেই ১৯৮ রানে শেষ হয় ইন্ডিয়া 'এ'-র ইনিংস। ইন্ডিয়া 'বি'-র ফাস্ট বোলাররা দারুণ বোলিং করে দলের জয় সুনিশ্চিত করেন। যশ দয়াল তিন, নভদীপ ও মুকেশ কুমার দুইটি করে উইকেট নেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মানব সুতারের দুরন্ত বোলিং, চ্যালেঞ্জিং পিচে রুতুরাজদের পরিপক্ক ব্যাটিংয়ে দলীপে জয় ইন্ডিয়া সি-র 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget