এক্সপ্লোর

Duleep Trophy 2024: কেকেআর প্রাক্তনীর শতরান, সেঞ্চুরি তিলকেরও, দলীপে ইন্ডিয়া 'ডি'-কে হারানোর সুযোগ ইন্ডিয়া 'এ'-র

IND A vs IND D: ইন্ডিয়া 'এ' বিরুদ্ধে ম্যাচের শেষ দিন শ্রেয়স আইয়ারদের ইন্ডিয়া 'ডি'-র জয়ের জন্য প্রয়োজনীয় আরও ৪২৬ রান। 

বেঙ্গালুরু: ইন্ডিয়া 'ডি'-র বিরুদ্ধে দলীপ ট্রফির (Duleep Trophy 2024) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জয়ের গন্ধ পাচ্ছে ইন্ডিয়া 'এ'। সৌজন্য়ে প্রথম সিংহ (Pratham Singh) এবং তিলক বর্মা (Tilak Varma)। দুই বাঁ-হাতি ব্যাটারই ইন্ডিয়া 'এ'-র হয়ে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন। তৃতীয় দিনের খেলা শেষে ইন্ডিয়া 'ডি'-র স্কোর এক উইকেটের বিনিময়ে ৬২ রান। ম্যাচের শেষ দিন শ্রেয়স আইয়ারদের জয়ের জন্য প্রয়োজনীয় আরও ৪২৬ রান। 

প্রথম সিংহ এদিন দুরন্ত ছন্দে ছিলেন। ৫৯ রানে দিনের শুরুতে নিজের ইনিংস চালু করেন তিনি। কাভেরাপ্পার বলে নাগাড়ে এক ছক্কা এবং দুই চার হাঁকিয়ে নিজের প্রথম দলীপ ট্রফি সেঞ্চুরি পূর্ণ করেন প্রথম। ১২২ রানে তিনি যখন সৌরভ কুমারের বলে আউট হলেন, ততক্ষণে ইন্ডিয়া 'এ' দুইশো রানের গণ্ডি পার করে ফেলেছে। তিলকের সঙ্গে শতরানের পার্টনারশিপও হয়ে গিয়েছে। দুই উইকেট হারিয়েই মধ্যাহ্নভোজে যায় ইন্ডিয়া 'এ'। তবে তারপরে দ্বিতীয় সেশনের শুরুতেই রিয়ান পরাগ মাত্র ২০ রানে সাজঘরে ফেরেন।

তবে পরাগ বড় রানের ইনিংস খেলতে না পারলেও, তিলককে যোগ্য সঙ্গ দেন শ্বাশত শেরাওয়াত। চতুর্থ উইকেটে তাঁদের ১১৬ রানের পার্টনারশিপ ইন্ডিয়া 'এ'-কে ম্যাচে অনেকটাই এগিয়ে দেয়। সারাংশ জৈনের বলে কাট মেরে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের পঞ্চম সেঞ্চুরিটি পূরণ করেন তিলক বর্মা। তিনি অপরাজিতই থাকেন। দিনের তৃতীয় সেশনে মাত্র ১৫ মিনিট ব্যাট করেই ইন্ডিয়া 'এ' ৩৮০ রানে ইনিংস ঘোষণা করে দেয়। শ্বাশত ৬৪ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেলেন।

৪৮৮ রানের এক সুবিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইন্ডিয়া 'ডি' শুরুটা অত্যন্ত হতাশাজনকভাবেই করে। খাতা খোলার আগেই ইনিংসের তৃতীয় ওভারে খলিল আমেদের শিকার হন অর্থব তাইডে। তবে দিনের শেষ পর্যন্ত আর কোনও উইকেট হারায়নি ইন্ডিয়া 'ডি'। রিকি ভুঁই ৫২ বলে ৪৪ রানের এক আগ্রাসী ইনিংস খেলে নজর কাড়েন। ইন্ডিয়া 'ডি'-র আরেক ওপেনার যশ দুবে ১৫ রানে অপরাজিত রয়েছেন। ম্যাচের শেষ দিন ইন্ডিয়া 'ডি'-র সামনে জয়ের জন্য লক্ষ্য যে অত্যন্ত কঠিন, তা বলাই বাহুল্য। 

আরও পড়ুন: দলীপ ট্রফিতে বাংলার ঈশ্বরণের দুরন্ত সেঞ্চুরি সত্ত্বেও কম্বোজের ৫ উইকেটে চাপে ইন্ডিয়া 'বি' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget