এক্সপ্লোর

Mohammad Azharuddin: এবার প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে তলব ইডির

ED summons Mohammad Azharuddin: বৃহস্পতিবার, ৩ অক্টোবরের মধ্যে ইডির সামনে হাজিররার নির্দেশ দেওয়া হয়েছে মহম্মদ আজহারউদ্দিনকে।

নয়াদিল্লি: এবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (Enforcement Directorate) খপ্পরে মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)! ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা রাজনীতিবিদকে ডেকে পাঠাল ইডি। হায়দরাবাদ ক্রিকেট সংস্থায় আর্থিক তছরুপির কেসের জন্য তলব করা হল আজহারউদ্দিনকে। 

একদা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন আজহার। সেই সময়ই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপির অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। এই প্রথমবার কংগ্রেসের নেতাকে সমন পাঠানো হল। বৃহস্পতিবার, ৩ অক্টোবরের মধ্যে ইডির সামনে হাজিররার নির্দেশ দেওয়া হয়েছে মহম্মদ আজহারউদ্দিনকে। তবে আজহারউদ্দিন ইডির অফিসে যাননি। তিনি হাজিরার আগে খানিকটা সময় চেয়ে নিয়েছেন। হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে ডিজেল জেনারেটর কেনা, অগ্নিনির্বাপক পদ্ধতির উন্নতির জন্য যে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই অর্থের হেরফেরের অভিযোগ উঠেছে আজহারউদ্দিনের বিরুদ্ধে।

আজহারকে ইডির সামনে হাজিরা দিয়ে গোটা ঘটনায় তাঁর ভূমিকা প্রসঙ্গে জানানোর জন্য ডাকা হয়েছিল। হায়দরাবাদের অ্যান্টি-কর্পারেশন ব্যুরোর দায়ের করা তিনটি এফআইআরের ভিত্তিতে গত বছরের নভেম্বর মাসে ইডি তেলেঙ্গানার  নয় জায়গায় অভিযান চালায়। চার্জশিটে অভিযোগ আনা হয় যে ডেডলাইন থাকরা সত্ত্বেও স্টেডিয়ামের বিভিন্ন কাজ সম্পূর্ণ করতে অত্যাধিক দেরি করা হয়। এর ফলে স্বাভাবিকভাবেই প্রচুর বাড়তি খরচ হয়। পরিচিত কন্ট্রাক্টারদের মার্কেটের দামের থেকে বেশি মূল্যে বিভিন্ন কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ারও অভিযোগ ওঠে তৎকালীন সচিব, সভাপতিদের বিরুদ্ধে। এমনকী বিভিন্ন কোম্পানিকে অগ্রিম অর্থ দেওয়া হলেও, অনেক ক্ষেত্রে কোনওরকম কাজই হয়নি।

এইসব অভিযোগের ভিত্তিতেই গাদ্দাম বিনোদ, শিবলাল যাদব, আর্শাদ আয়ুব, যারা অতীতে যথাক্রমে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, সহ-সভাপতি, সচিবের দায়িত্ব পালন করেছেন, তাঁদের বাড়িতেও তল্লাশি অভিযান চলে। এসএস কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডের অফিস এবং কোম্পানির এমডি সত্যনারায়ণের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি।

এই তল্লাশিতে বিভিন্ন সন্দেহজনক নথি, ১০.৩৯ লক্ষ টাকার ক্যাশের মতো একাধিক জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়। বিনোদের বাড়িতে তল্লাশি চালিয়ে জানা যায় যে সেটা তাঁর ভাই, সাংসদ গাদ্দাম বিবেকানন্দের নিয়ন্ত্রিত বা মালিকাধীন একাধিক কোম্পানির অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বাংলাদেশ তারকার সঙ্গে স্পষ্ট বাংলায় কথা বলছেন বিরাট কোহলি! ভাইরাল হল ভিডিও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget