এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: লর্ডসে অপেক্ষা করছে প্রাণবন্ত পিচ? তৃতীয় টেস্টে নজরে দুই দলের ফাস্ট বোলাররা

England vs India Test: ভারত ও ইংল্যান্ডের দুই টেস্ট ম্যাচের পর আপাতত সিরিজ় ১-১ সমতায় দাঁড়িয়ে রয়েছে।

লন্ডন: হেডিংলেতে একাধিকবার ম্যাচে বেশ ভাল জায়গায় পৌঁছে গিয়ে, সিংহভাগ সময়ই এগিয়ে থেকেও পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। দ্বিতীয় টেস্টে এজবাস্টনে আবার অনেকে মনে করেছিলেন তারকা বোলার যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের ক্ষেত্রে ড্র করাটাই বড় ইতিবাচক ফলাফল হতে চলেছে। তবে সকলকে চমকে দিয়ে আকাশ দীপ ও মহম্মদ সিরাজের দুরন্ত বোলিংয়ে এবং শুভমন গিলের স্বপ্নের ব্যাটিংয়ে ভারতীয় দল ম্যাচ জিতে নেয়।

তাই এই সিরিজ় দুই ম্যাচে এটুকু অন্তত প্রমাণ করে দিয়েছে, যে আগেভাগে কোনও ভবিষ্যদ্বাণী থেকে বিরত থাকাই ভাল। সমতায় দাঁড়িয়ে থেকে সিরিজ় বর্তমানে দারুণ এক জায়গায়। এমন পরিস্থিতিতে লর্ডসে নামছে ভারত ও ইংল্যান্ড (England vs India Test) দুই দল। দুই যুযুধান প্রতিপক্ষের লড়াইয়ের আগে পিচ থেকে টিম ইন্ডিয়ার একাদশ, না না বিষয়েই জল্পনা অব্যাহত। কেবল টিম ইন্ডিয়ার একাদশ নিয়েই জল্পনা, কারণ ইংল্যান্ড ইতিমধ্যেই ১১ জন ক্রিকেটারের নাম ঘোষণা করে দিয়েছে।

ইংরেজদের টেস্ট একাদশে চার বছর পর ফিরেছেন জোফ্রা আর্চার। শোনা যাচ্ছিল পাটা এজবাস্টনের পিচে ৩৩৬ রানের সুবিশাল ব্যবধানে পরাজয়ের পর এই ম্য়াচের জন্য প্রাণবন্ত পিচেরই আবদার করেছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। আর্চারের দলে কামব্যাকও সেই দিকেই ঈশারা করছে। তবে শুধু আর্চার নন, এই ম্যাচে ভারতীয় দলও এক তারকা সম্ভবত ফিরবেন। দুই সপ্তাহের বিশ্রামের পর লর্ডসে যশপ্রীত বুমরাকে দেখা যাবে, এমনটাই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। লর্ডসে জল্পনা মাফিক যদি পিচে ফাস্ট বোলারদের মদত থাকে, তাহলে তো কথাই নেই, এমনিও মাঠের ঢালকে কাজে লাগিয়ে ফাস্ট বোলাররা কেমন বল করেন, সেই দিকে নজর থাকবে।

নজর থাকবে ভারতীয় অধিনায়কের দিকেও। এজবাস্টনে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ১৫০-র অধিক রান, ব্যাটিং সহায়ক পরিবেশের সম্পূর্ণ লাভ তুলেছেন অধিনায়ক থুরি, ব্যাটার শুভমন গিল। অল্পের জন্য এক টেস্টে সর্বাধিক রান করার রেকর্ড হাতছাড়া হয়েছে। তবে চার ইনিংসে তিনটি সেঞ্চুরি হাঁকানো শুভমন যে স্বপ্নের ফর্মে রয়েছেন, তা বলাই বাহুল্য। তিনি সেই ফর্ম ধরে রাখতে পারেন কি না, সেইদিকে নজর থাকবে।

মাসখানেক আগেই এই লর্ডসের মাঠে এক স্মরণীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সাক্ষী থেকেছিল ক্রিকেটবিশ্ব। সেই ম্যাচের মতোই যদি আসন্ন টেস্ট ম্য়াচও হয়, তাহলে ক্রিকেটপ্রেমীরা কিন্তু এক দুরন্ত লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন। দুই দলের কেউই পিছপা হতে রাজি নয়, তাই 'হোম অফ ক্রিকেটে' টক্করটা কাঁটায় কাঁটায় হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget