এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: এজবাস্টনের খরা কাটিয়ে লর্ডসে লিডের লক্ষ্যে ভারত, 'হোম অফ ক্রিকেটে' টিম ইন্ডিয়ার রেকর্ড কেমন?

Indian Cricket Team: বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ম্যাচের এর আগে লর্ডসে মোট ১৯টি টেস্ট খেলেছে ভারতীয় ক্রিকেট দল।

লন্ডন: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই লর্ডসে তৃতীয় টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (ENG vs IND 3rd Test)। এজবাস্টনের খরা কেটেছে। নিজেদের ইতিহাসে প্রথমবার বার্মিংহামে ইংল্যান্ডের শক্ত ঘাঁটিতে বেন স্টোকসদের পরাজিত করেছে ভারতীয় দল। এবার ঐতিহ্যবাহী লর্ডসে শুভমন গিলদের লক্ষ্য সিরিজ়ে ২-১ এগিয়ে যাওয়া। কিন্তু  'হোম অফ ক্রিকেটে' ভারতীয় দলের রেকর্ড কী বলছে?

লর্ডসের ভারতীয় দলের রেকর্ড এজবাস্টনের থেকে তুলনামূলক ভাল। এই মাঠে ভারতীয় দল মোট ১৯ বার টেস্ট ক্রিকেটে থ্রি লায়ান্সদের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারতীয় দল ১২ ম্যাচে পরাজিত হয়েছে। তবে ভারত চারটি ম্যাচ ড্র করতেও সক্ষম হয়েছে। এছাড়াও এসেছে তিনটি স্মরণীয় জয়। ১৯৮৬ সালে ভারতীয় দল প্রথমবার লর্ডসে জয় পায়। ২০১৪ সালে মহেন্দ্র সিংহ ধোনির তত্ত্বাবধানেও ভারতীয় দল এখানে জিতেই মাঠ ছাড়ে। আর সর্বশেষ সফরে আসে সেই অবিস্মরণীয় জয়।

বিরাট কোহলির নেতৃত্বে মহম্মদ শামি ও যশপ্রীত বুমরার দুরন্ত পার্টনারশিপে ভর করে ভারতীয় দল ইংল্যান্ডকে ২৭২ রানের লিড দেয়। পঞ্চম দিনে ম্যাচ ড্রয়ের সম্ভাবনাই সবথেকে বেশি ছিল। গোটা দিনও হাতে ছিল না। বোলিংয়ের আগে কোহলি বোলার এবং ফিল্ডারদের টিম হাডেলে স্পষ্ট বার্তা দেন, 'ইংল্যান্ডের জীবন নরক করে দাও'। ঠিক সেটাই হয়। স্বল্প সময়ে মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরার স্পেলে ভর করে মাত্র ১২০ রানে ইংল্যান্ডকে গুটিয়ে দেয় ভারতীয় দল। ম্যাচ জিতে নেয় ভারত। সেই জয় এখনও সকলের মনে তাজা। শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলও এমনই কিছু করার আশায় মাঠে নামবে।

গত ম্যাচে বিশ্রামের পর এই ম্যাচে ভারতীয় একাদশে বুমরার ফেরার সম্ভাবনা প্রবল। তবে ইংল্যান্ডও তৈরি। এজবাস্টনের পাটা পিচে হারের পর লর্ডসে ইংল্যান্ড ম্যানেজমেন্ট ফাস্ট বোলিং সহায়ক পিচের অনুরোধ করেছে বলে শোনা যাচ্ছে। পিচের প্রথম প্রকাশিত ছবিতেও তেমনই পূর্বাভাস পাওয়া গিয়েছে। এমসিসির প্রধান মাঠ প্রস্তকারক কার্ল ম্যাকডারমট জানান ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম চান, 'এমন পিচ যাতে আরেকটু গতি থাকবে, বাউন্স থাকবে এবং বল একটু স্যুইংও করবে।'

অনেকটা গত মাসের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতোই পিচের আবদার করেছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। ইংরেজ টেস্ট দলে চার বছর পর ফিরেছেন জোফ্রা আর্চার। আর্চারের বাড়তি গতিকে যে কাজে লাগাতে আগ্রহী স্টোকসরা। এমন পরিস্থিতিতে ভারতের পথটা যে সহজ হবে না, তা কিন্তু বলাই বাহুল্য়।

Input By : ১
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget