এক্সপ্লোর

ENG vs IND: লর্ডসে সিরিজ় নির্ণায়ক ম্যাচেই নেই বুমরা, তারকা বোলারের উদ্বেগজনক আপডেট দিল বিসিসিআই

Jasprit Bumrah: দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের এক ঘটনার জেরেই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে খেলতে পারছেন না যশপ্রীত বুমরা।

লর্ডস: সিরিজ নির্ণায়ক তৃতীয় ওয়ান ডে ম্যাচে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) মাঠে নেমেছে ভারতীয় দল। বিলেত সফরে আয়ার্ল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টি-২০ সিরিজ় হেরে আগেই মুখ পুড়েছে টিম ইন্ডিয়ার। তাই এই শেষ ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ় অন্তত নিজেদের নামে করতে মরিয়া ভারত। তবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই দলের হয়ে মাঠে নামলেন না দলের ফাস্ট বোলিং বিভাগের প্রধান অস্ত্র যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

ভারতীয় অধিনায়ক শুভমন গিল টসের সময়ই জানান গত ম্যাচ থেকে এই ম্য়াচের ভারতীয় একাদশে তিন তিনটি বদল করা হচ্ছে। সেই বদলগুলির অন্যতম যশপ্রীত বুমরা। দলের তারকা ফাস্ট বোলারকে চোটের কারণে বাধ্য হয়েই মাঠের বাইরে রেখে আজ নামতে হয়েছে টিম ইন্ডিয়াকে। গিল বলেন বুমরার হাঁটুতে চোট থাকায় তিনি আজকের ম্যাচে খেলতে পারছেন না। 

পরবর্তীতে বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে বুমরার চোট সম্পর্কে আরও বিবরণ দিয়ে জানানো হয়, ‘কার্ডিফে দ্বিতীয় ওয়ান ডেতে ফিল্ডিং করার সময় বল ধরতে গিয়ে বুমরার বাঁ-দিকে হাঁটুতে চোট লাগে। তার ফলশ্রুতিতে ওর হাঁটু ফুলে যায় এবং সেই কারণেই ও তৃতীয় ওয়ান ডেতে নির্বাচনের জন্য উপলব্ধ ছিল না।’

আরও পড়ুন:- লর্ডসেই ভারতের হয়ে শেষ ম্যাচ? জল্পনা তুঙ্গে, সেই তৃতীয় ওয়ান ডেতেই বহু রেকর্ড গড়তে পারেন রোহিত 

অবশ্য শুধু বুমরা একা নন, এই ম্যাচে ভারতের হয়ে মাঠে নামতে পারেননি ওয়াশিংটন সুন্দরও। তিনি সিরিজ় থেকে আগেই ছিটকে গিয়েছিলেন।কার্ডিফে ভারতের হয়ে ব্যাট করতে নেমে প্রথম রান নিতে গিয়েই চোটের কবলে পড়েন ওয়াশিংটন সুন্দর। মাঠেই তাঁর চিকিৎসা চলে এবং তিনি খানিকটা সময় ব্যাটিংও করেন। তবে তখন দেখেই মনে হচ্ছিল যে সুন্দরের চোট খুব একটা সুবিধাজনক নয়। পরবর্তীতে ম্যাচশেষে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও জানান সুন্দরের চোট গুরুতর বলে মনে হচ্ছে। তাঁকে বলতে শোনা যায়, 'মিড অফ বল ঠেলে দিয়ে দৌড়তে গিয়ে ওয়াশিংটন চোট পান। ওর পেশিতে চোট লেগেছে বলেই মনে হচ্ছে এবং সেটা খুব একটা ভাল নয়। তারপরের বলেই ও আউট হয়ে যায়।'

পরবর্তীতে আশঙ্কাই সত্যি হয়। ওয়াশিংটন সুন্দর চোটের কারণে ছিটকে যান। ম্যাচের আগের দিনই তাঁর পরিবর্তে ভারতীয় দলের জন্য বদলি হিসাবে হর্ষ দুবের নাম ঘোষণা করা হয়। তবে হর্ষ এই ম্য়াচের একাদশে সুযোগ পাননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget