এক্সপ্লোর

ENG vs IND: 'দলের প্রতি অন্যায়...', ভারতীয় দলের টেস্ট অধিনায়ক না হওয়া নিয়ে মুখ খুললেন যশপ্রীত বুমরা

Jasprit Bumrah: ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর আগেই জানিয়ে দিয়েছেন যে গৌতম গম্ভীর ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ়ে তিন ম্যাচই খেলবেন।

লন্ডন: বিরাট কোহলি, রোহিত শর্মাদের অবসরের পর তিনিই প্রাথমিকভাবে ভারতীয় টেস্ট দলের (Indian Cricket Team) অধিনায়ক হওয়ার দৌড়ে একেবারে সবার আগে ছিলেন। অতীতে ভারতীয় দলের হয়ে একাধিক টেস্ট ম্য়াচে অধিনায়কত্বও করেছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু তাঁর বদলে শেষমেশ শুভমন গিলকেই পরবর্তী ভারতীয় অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়। এবার সেই নিয়ে মুখ খুললেন যশপ্রীত বুমরা।

সম্প্রতি দীনেশ কার্তিকের সঙ্গে Sky Sports-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরা জানান তিনি অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন। বুমরা জানান নির্বাচকদের সঙ্গে তাঁর কথাও হয়। তবে এ বিষয়ে ওয়ার্কলোড অন্তরায় হয়ে দাঁড়ায়, যার জন্য বাধ্য হয়ে তিনি নিজেই অধিনায়ক হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ান।

বুমরা জানান, 'রোহিত ও বিরাটের অবসরের আগেই আমি আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের কথা মাথায় রেখে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিসিআইয়ের সঙ্গে কথা বলি। আমার পিঠের চোট সারাতে যারা কাজ করেছিলেন, তাঁদের সঙ্গে কথা বলি। আমার সার্জেনের সঙ্গে কথা বলি। ওঁ আমায় বারংবার বলেছেন যে আমায় ওয়ার্কলোড ম্যানেজ করার বিষয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তারপরেই আমি সিদ্ধান্ত নিই যে লম্বা টেস্ট সিরিজ়ের ক্ষেত্রে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত হবে। সেই কারণেই আমি বিসিসিআইকে ফোন করে বলি যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের ক্ষেত্রে আমি সবটা দিতে পারব না। সবকটা ম্যাচ খেলতে পারব না।'

বিসিসিআই থেকে ভারতীয় কোচ গৌতম গম্ভীর, সকলেই জানিয়ে দিয়েছেন বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলতে পারবেন না, তিনটি টেস্টেই তাঁকে মাঠে নামতে দেখা যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে পিঠে ব্যথা অনুভূত হওয়ার পর বুমরা আর জাতীয় দলের হয়ে খেলেনওনি। সেই অর্থে এই ইংল্যান্ড সিরিজ়ের মাধ্যমেই বুমরার কামব্যাক ঘটছে। কামব্যাকে সিরিজ়ে তাই বুমরার ফিটনেস নিয়ে উদ্বেগ আছেই। এমন পরিস্থিতিতে তাই বুমরার নিজেরই মনে হয় তিনি অধিনায়ক হলে, তা দলের প্রতি অবিচার হবে।

তাঁর মতে, 'হ্যাঁ, বিসিসিআই নেতৃত্বের জন্য আমার দিকে তাকিয়ে ছিল। তবে আমায় বাধ্য হয়েই না বলতে হয়েছে, কারণ সেটা দলের প্রতি অন্যায় হত। পাঁচ ম্যাচের সিরিজ়ে তিন ম্যাচে কেউ অধিনায়কত্ব করছেন, দুই ম্যাচে অন্য কেউ নেতৃত্ব দিচ্ছে, এটা দলের প্রতি অবিচার হত। আর আমি বরাবরই আমার দলকে সবার আগে রাখতে চেয়েছি।' 

বুমরা  না করার পরে গিলকে টেস্ট দলের অধিনায়ক ও ঋষভ পন্থকে সহ-অধিনায়ক নিয়োগ করা হয়।

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget