এক্সপ্লোর

WTC Final: ফের বাজিমাত ইংল্যান্ডের, রানীর দেশেই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আগামী তিনটি ফাইনাল

WTC: টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালটি আয়োজিত হয়েছিল সাদাম্পটনে। যেখানে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে হারিয়ে যেখানে চ্যাম্পিয়ন হয় কিউয়িরা।

লন্ডন: গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হয়েছিল লর্ডসে। এমনকী এর আগের দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ইংল্যান্ডেই আয়োজিত হয়েছিল। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী তিনটি ফাইনালও আয়োজিত হতে চলেছে ইংল্যান্ডে। এই বিষয়ে বিবৃতি দিয়ে জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। উল্লেখ্য়, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালটি আয়োজিত হয়েছিল সাদাম্পটনে। যেখানে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে হারিয়ে যেখানে চ্যাম্পিয়ন হয় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। দ্বিতীয় ফাইনালটি হয়েছিল ওভালে। ফের ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। তাঁদের হারিয়ে খেতাব জিতে নেয় অজি বাহিনী। আর এবার অস্ট্রেলিয়া রানার্স আপ হয় লর্ডসের ফাইনালে। তাদের হারিয়ে চ্য়াম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা।

আইসিসির তরফে এটাই জানানো হয়েছে যে তিনটি ফাইনাল যেভাবে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এত সফলভাবে আয়োজন করেছে, তাতে আইসিসির বিশ্বাস অর্জন করে নিয়েছে তারা। যদিও প্রত্যেকবার ইংল্যান্ডেই টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের আয়োজন নিয়ে প্যাট কামিন্স ও রোহিত শর্মার মত তারকারা আওয়াজ তুলেছিলেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, ''আইপিএলের পর কেন প্রতি বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে? এই ম্যাচটা মার্চেও করা যেতে পারে। আমরা কেন শুধু জুন মাসেই ফাইনাল খেলব? ম্যাচটা বছরের যে কোনও সময়, বিশ্বের যে কোনও মাঠে হতে পারে। শুধু ইংল্যান্ডে কেন খেলা হবে। অন্য দেশেও হোক।''

হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলেছিলেন রোহিত?
সম্প্রতি এক তথ্য সামনে এসেছে, যা এনেছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন নির্বাচক যতীন পরাঞ্জাপে। তিনি জানিয়েছেন যে রোহিত হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ভারতকে। এক সাক্ষাৎকারে প্রাক্তন জাতীয় নির্বাচক জানিয়েছেন, ''আমার মনে হয় রোহিতের মধ্য়ে আরও ক্রিকেট বাকি ছিল এই দুই ফর্ম্য়াটের জন্য। অন্তত আরও এক-দু বছর তো অবশ্যই। রান করার খিদেও ছিল ওর মধ্য়ে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই রোহিত হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিল। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগও পায়নি ও। পেলে হয়ত ব্যাট হাতে আরও স্বাচ্ছন্দ্যে দেখা যেত তাঁকে।''

উল্লেখ্য, গত বছর অধিনায়ক হিসেবে রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন। কুড়ির ফর্ম্য়াটকে গত বছরই বিদায় জানিয়েছিলেন। এই বছর টেস্ট থেকেও সরে দাঁড়িয়েছেন। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত অবশ্য খেলা চালিয়ে যেতে চান হিটম্য়ান।

সেরা শিরোনাম

ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স

ভিডিও

Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে
Medinipore Medical College | 'ত্রুটিপূর্ণ' স্যালাইন, আবার বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ!
Baruipur Incident | নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের আর্জি শুনে শুরু ফাঁড়ি তৈরির কাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget