এক্সপ্লোর

ODI World Cup 2023: বিশ্বকাপে বিশেষ উদ্যোগ, ওয়াংখেড়েতে ম্যাচ দেখতে আসা দর্শকদের জন্য থাকছে বিনামূল্যে কোল্ড ড্রিঙ্কস, পপকর্ন

Wankhede Stadium: ২ নভেম্বর ভারত বনাম শ্রীলঙ্কার পরে মুম্বইয়ের এই মাঠেই অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান একে অপরের মুখোমুখি হবে। ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচও খেলা হবে এখানে।

মুম্বই: রমরমিয়ে চলছে ৫০ ওভারের বিশ্বকাপ (ODI World Cup 2023)। ইতিমধ্যেই মেগা টুর্নামেন্ট দুই সপ্তাহ পার করে তৃতীয় সপ্তাহে পৌঁছে গিয়েছে। টুর্নামেন্টে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। ষষ্ঠ ম্যাচে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন রোহিত শর্মারা। তারপরেই, ২ নভেম্বর সেই ঐতিহাসিক বিশ্বজয়ের ম্যাচের পর আবার বিশ্বকাপে ওয়াংখেড়েতে (Wankhede Stadium) শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত (IND vs SL)। সেই ম্যাচে উপস্থিত দর্শকদের জন্য থাকছে বিশেষ বন্দোবস্ত।

চলতি বিশ্বকাপে চিপক, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মতো মাঠে দর্শকদের জন্য বিনা খরচায় মিনারেল জলের ব্যবস্থা ছিল। এবার একধাপ এগিয়ে গিয়ে ওয়াংখেড়ে থাকছে পপকর্ন, কোল্ড ড্রিঙ্কসের বন্দোবস্ত।  তাও আবারও সম্পূর্ণ বিনামূল্যে। মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অমল কালে (Amol Kale) এক বিবৃতিতে ইতিমধ্যেই সেই কথা জানিয়ে দিয়েছেন। দর্শকরা নির্দিষ্ট কাউন্টারে নিজেদের টিকিট দেখালেই মিলবে পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস। ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ তো বটেই, বিশ্বকাপের সেমিফাইনালেও এই পরিষেবা উপলব্ধ থাকবে।

বিবৃতিতে অমল জানান, 'আমি বিশ্বকাপের ম্যাচ দেখতে আসা সকল দর্শকদেরকে বিনামূল্য পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্কস দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। হসপিটালিটি বক্স বাদে বাকিদের জন্য এই বন্দোবস্ত উপলব্ধ থাকবে। নির্দিষ্ট কাউন্টারে দর্শকদের টিকিট দেখাতে হবে। সেই টিকিটে ছাপ দেওয়ার পরই প্রতিটি দর্শককে বিনামূল্যে পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে। এমসিএ-র তরফে এর সম্পূর্ণ খরচ বহন করা হবে। ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ থেকেই আমরা এই বন্দোবস্ত চালু করছি, যা সেমিফাইনালেও উপলব্ধ থাকবে। এমসিএ-র কার্যনির্বাহী কমিটির সদস্যরা এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন।'

মুম্বইয়ের বীভৎস গরমে ক্রিকেটারদেরও বিপাকে পড়তে হয়েছে। ম্যাচের মাঝেই হেনরিখ ক্লাসেনদের গরমে কাহিল হয়ে পড়তে দেখা গিয়েছে। এই প্রচণ্ড গরমে তাই দর্শকদের কথা মাথায় রেখেই সম্ভবত তাঁদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২ নভেম্বর ভারত বনাম শ্রীলঙ্কার পরে মুম্বইয়ের এই মাঠেই অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান একে অপরের মুখোমুখি হবে। ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচও খেলা হবে ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এছাড়া ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগেরদিন সচিন তেন্ডুলকরের বিরাট মূর্তি উন্মোচনেরও পরিকল্পনা রয়েছে মুম্বই ক্রিকেট সংস্থার।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিপর্যস্ত বাংলাদেশ, ১৪৩ রানে জিতে লিগ তালিকায় দুইয়ে দক্ষিণ আফ্রিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget