এক্সপ্লোর

FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড

MS Dhoni Birthday: নিজের জন্মদিনে কোনওসময়ই মাহি সকলের সঙ্গে মিলে খুব বড়সড় করে নিজের জন্মদিন পালন করেন না। বরং এই দিনটাও নিজের পরিবারের সঙ্গেই কাটান মহেন্দ্র সিংহ ধোনি।

নয়াদিল্লি: ভারতের হয়ে একাধিক বিশ্বকাপজয়ী একমাত্র অধিনায়ক তিনি। মতান্তরে সর্বকালের সেরা কিপার-ব্যাটার। সেই মহেন্দ্র সিংহ ধোনিই (Mahendra Singh Dhoni) আজ নিজের ৪৫তম জন্মদিন উদযাপন করছেন। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে একের পর এক পোস্ট। এবার মাহি-ম্যানিয়ায় নাম লেখাল ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) পেজও।

ফিফা ফুটবল বিশ্বকাপের তরফে ধোনিকে এক বিশেষ পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। এবারের বিশ্বকাপে কিলিয়ান এমবাপে, আরর্লিং হালান্ড ও লিওনেল মেসি, তিন ফুটবলারই এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট সাত গোল করে 'গোল্ডেন বুট' তালিকায় শীর্ষে রয়েছেন। এই তিন তারকার গোলসংখ্যা ও একসঙ্গে বানানো একটি ছবি শেয়ার করে ফুটবল বিশ্বকাপের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'সাত গোল, থালা ফর আ রিজ়ন। শুভ থালা দিবস।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FIFA World Cup (@fifaworldcup)

এই পোস্টটি আর কিছুই নয়, বরং মহেন্দ্র সিংহ ধোনির আইকনিক সাত নম্বর জার্সি এবং তাঁর মূলত সিএসকে সমর্থকদের দেওয়া ভালাবাসার ডাকনাম 'থালা'-কে উদ্ধৃত করে তাঁকে শুভেচ্ছা জানানো মাত্র। ফিফার তরফে এই ভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানানোটা কিন্তু নেটিজেনদের বেশ মনে ধরেছে। অবশ্য শুধু ফিফার তরফেই নয়, উইম্বলডনের (Wimbledon) তরফেও, অতীতে ধোনির স্টেডিয়াম বসে কোনও এক ম্যাচ দেখার ছবি পোস্ট করে তাঁকে 'থালা' হিসাবেই সম্বোধন করে শুভেচ্ছা জানানো হয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Wimbledon (@wimbledon)

অবশ্য নিজের জন্মদিনে কোনওসময়ই মাহি সকলের সঙ্গে মিলে খুব বড়সড় করে নিজের জন্মদিন পালন করেন না। বরং, ধোনি ব্যক্তি হিসাবে নিজের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালেই রাখতে চান এবং জন্মদিনটাও তিনি সর্বসমক্ষে নয়, বরং খানিকটা প্রচারের আলো থেকে দূরে নিজের পরিবরারে সঙ্গে একান্তেই কাটিয়ে থাকেন। অবশ্য তাতে মাহি সমর্থকদের উৎসাহ কমেনি। কচিকাচাসমেত এক দল ধোনি-অনুরাগী এদিন মাহির বাড়ি সামনে পোস্টার, ব্যানার নিয়ে পৌঁছে যায়। কাটা হয় কেক। 

 

আরও পড়ুন:- মাঠে দুরমুশ তো করলই, শেষ আটে পৌঁছে যুক্তরাষ্ট্রকে দুই শব্দে সোশ্যাল মিডিয়ায়ও ট্রোল করল বেলজিয়াম 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget