এক্সপ্লোর

Brazil vs Egypt: বিশ্বকাপপূর্বে মিশরকে এনড্রিকের গোলে পরাজিত করল ব্রাজিল, জিতল রোনাল্ডোর পর্তুগালও

FIFA World Cup 2026: বিশ্বকাপের প্রস্তুতি সারতে ফ্রেন্ডলি ম্যাচে পর্তুগাল মুখোমুখি হয়েছিল চিলির আর ব্রাজিল খেলে মিশরের বিরুদ্ধে।

নয়াদিল্লি: বিশ্বকাপপূর্বে (FIFA World Cup 2026) জোরকদমে চলছে শেষবেলার প্রস্তুতি। সেই প্রস্তুতি সারতেই পর্তুগাল মুখোমুখি হয়েছিল চিলির আর ব্রাজিল খেলে মিশরের বিরুদ্ধে। দুই ম্যাচই শেষ হয় ২-১ স্কোরলাইনে। মিশরকে হারাল ব্রাজিল (Brazil vs Egypt), আর চিলির বিরুদ্ধে জয় পেল পর্তুগাল (Portugal vs Egypt)।

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এই ম্যাচের শুরুটা মিশরের বিরুদ্ধে খুবই ভালভাবে করেছিল। ব্রুনো গিমারেশ মোহানাদ লেশেনের ভুলের সুযোগ নিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন মাত্র সাত মিনিটের মাথায়। মিশরের মিডফিল্ডার গোলকিপার থেকে বল পায়ে পাওয়ার পরে তা নিজের দখলে আনতে পারেননি। গিমারেশ সেই বল ছিনিয়ে  নিয়ে তা মিশরের জালে জড়িয়ে দেন। ম্যাচে এগিয়ে যায় সেলেসাওরা। তবে এই লিড দীর্ঘসময় স্থায়ী হয়নি।

গোল হজম করার চার মিনিট পরেই ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনিয়সের ব্যাক পাস মোস্তাফা জিকো নিজের দখলে বলম্ এনে তা অ্যালিসনের পাশ দিয়ে ব্রাজিলের গোলে জড়িয়ে ম্যাচ সমতায় এনে দেন। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্রাজিল ধাক্কা খায়। সেলেসাওদের ডিফেন্ডার ওয়েশলি ফ্রাঙ্কা চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান।

দ্বিতীয়ার্ধে দুই দলই ঢেলে দলে বদল ঘটায়। পরিবর্ত হিসাবে নামা এক তারকাই কিন্তু এদিন ব্রাজিলের হয়ে জয় সুনিশ্চিত করেন। এদিন দ্বিতীয়ার্ধে নামা এনড্রিকই দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাথায় গোল করে ব্রাজিলকে ম্যাচে ফের লিড নিতে সাহায্য করে। দ্বিতীয়ার্ধে মিশরের কোচ দলের মহাতারকা  ফুটবলার মহম্মদ সালাহকে ম্যাচে ফেরার আশায় নামান। তবে এতে লাভের লাভ কিছুই হয়নি, শেষমেশ ২-১ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়। 

অপরদিকে, নিজের ষষ্ঠ এবং সম্ভবত শেষ বিশ্বকাপে খেলতে নামার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রস্তুতি ম্যাচে গোল না পেলেও, চিলির বিরুদ্ধে তাঁর পর্তুগাল দল জয় পেল। এই ম্যাচে রোনাল্ডো ম্যাচের শুরুটা করলেও, তাঁকে হাফটাইমেই তুলে নেওয়া হয়। ম্যাচে তাঁর পরিবর্ত হিসাবে নামা গঞ্জালো গুয়েদেস ৫৮ মিনিটে দলের হয়ে গোলের খাতা খোলেন। তার খানিকটা সময় পরে ব্রুনো ফার্নান্ডেজ দলের ব্য়বধান দ্বিগুণ করেন। ম্যাচ শেষ হওয়ার আগে ইনজুরি টাইমে লুকাস কাপেডা চিলির হয়ে গোল করেন। তবে ম্যাচে চিলি সমতায় ফিরতে পারেনি।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ম্যাচ প্রস্তুতি ম্যাচ হলেও, ম্যাচের প্রথমার্ধের শেষ লগ্নে দুই দল ঝামেলায় জড়িয়ে পড়ে। পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও প্রতিপক্ষকে ঘুষি মেরে লাল কার্ড দেখেন। লাল কার্ড দেখেন চিলির ইভান রোমানও। অর্থাৎ প্রাক বিশ্বকাপ প্রস্তুতিপর্বের ম্যাচ থাকলেও, ম্যাচে দুই দল যে এক ইঞ্চিও জমি ছেড়ে দেয়নি, তা বলাই বাহুল্য। তাই ম্যাচে জয় বিশ্বকাপের আগে পর্তুগালের আত্মবিশ্বাস বাড়াবে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Advertisement

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget