এক্সপ্লোর

WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

Justin Greaves: পাকিস্তানের বিরুদ্ধে জাস্টিন গ্রেভস ২৭ রানের বিনিময়ে নিজের কেরিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নেন।

ত্রিনিদাদ: ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি সোমবার সাক্ষী থাকল সর্বকালীন ইতিহাসের। টেস্ট ক্রিকেটে যা আজ অবধি দেখা যায়নি, সেই কাজই করে দেখালেন ওয়েস্ট ইন্ডিজ়ের জাস্টিন গ্রেভস (Justin Greaves)।

ত্রিনিদাদে পাকিস্তানের বিরুদ্ধে (WI vs Pakistan) প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ়। সেই ম্যাচের প্রথম ইনিংসেই বল হাতে ইতিহাস গড়লেন গ্রেভস। তিনি নাগাড়ে পাঁচ পাঁচটি ওভারে একটিও রান খরচ না করে পাঁচটি উইকেট নিলেন। গড়ে ফেললন ইতিহাস। এর আগে টেস্ট ক্রিকেটে এই কৃতিত্ব কারুর নামে নেই। স্টুয়ার্ট ব্রড এক দশক আগে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা চার ওভার উইকেট মেডেন করেছিলেন। সেটিই এতদিন নাগাড়ে উইকেট মেডেন ওভার করার ক্ষেত্রে বিশ্বরেকর্ড ছিল। তবে সেটি এখন ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার গ্রেভসের দখলে।

এই ঐতিহাসিক কৃতিত্বের পর গ্রেভসের দাবি তিনি কেবল অধিনায়ক রস্টন চেজ়ের পরামর্শ মতো বিষয়টি খুব একটা জটিল করার চেষ্টা না করে সঠিক লাইন লেংথে বল রাখছিলেন। বল হালকা স্যুইং হওয়ায় তাঁর উইকেট নিতে সুবিধা হয়েছে বলেই জানান তিনি। কেরিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট পেয়ে তিনি খুবই খুশি। 

আরও পড়ুন:- মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক 

নিজের প্রথম ছয় ওভারে ২৭ রান খরচ করার পর পাকিস্তান ইনিংসের ৬৪তম ওভারে সবথেকে গুরুত্বপূর্ণ, সেঞ্চুরিয়ন শান মাসুদের উইকেট নিয়ে খাতা খোলেন গ্রেভস। পরের ওভারের দ্বিতীয় বলে তিনি আমির জামালকে আউট করেন। তারপরের তিন ওভারগুলিতে একে একে আলি উসমান, মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ আবাসকে সাজঘরে ফেরান গ্রেভস। নেন পাঁচটি উইকেট। ঘটনাক্রমে এটিই টেস্টে গ্রেভসের প্রথম ইনিংসে পাঁচ উইকেট, আর প্রথমবার পাঁচ উইকেট নিয়েও এমন নজির গড়ে ফেললেন তিনি।

গ্রেভসের এই বিধ্বংসী বোলিংয়েই পাকিস্তান এক সময় ২৪৪ রানে তিন উইকেট থেকে ২৮২ রানেই অল আউট হয়ে যায়। ২৯ রানে লিড নেয় ক্যারিবিয়ান দল। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ়ও বেশ চাপে। তৃতীয় দিনের খেলাশেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর সাত উইকেটের বিনিময়ে ১২৬ রান। অভিজ্ঞ বোলার মহম্মদ আব্বাসসহ চার পাকিস্তান বোলারের দুরন্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা পরপর সাজঘরে ফেরেন। অষ্টম উইকেটে ৩৩ রান যোগ করে রান খানিকটা এগিয়ে নিয়ে গিয়েছেন শামার জোসেফ এবং কিমার রোচ। তবে আর কোনও প্রতিষ্ঠিত ব্যাটার নেই। তাই পাকিস্তান চাইবে দ্রুতই এই জুটি ভেঙে যেন অল্প রানেই ওয়েস্ট ইন্জিজ় ইনিংস গুটিয়ে দিয়ে যেন কম রান তাড়া করে ম্যাচ জেতা যায়।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget