এক্সপ্লোর

IND vs ENG: এজবাস্টনে বুমরার পরিবর্তে আকাশ দীপকে খেলানোর সওয়াল পাঠানের

Akash Deep: ভারতীয় টেস্ট দলের সঙ্গে শেষ কয়েকটি সিরিজে রয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতেও তাঁকে খেলতে দেখা গিয়েছে। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছেন।

এজবাস্টন: জসপ্রীত বুমরা কি আদৌ খেলবেন দ্বিতীয় টেস্টে। আজ থেকে বার্মিংহ্য়ামে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে হারের পর এমনিতেই কিছুটা ব্যাকফুটে টিম ইন্ডিয়া। সিরিজে ০-১ ব্য়বধানে পিছিয়ে এই মুহূর্তে গিল বাহিনী। এই পরিস্থিতিতে বুমরাকে বিশ্রাম দেওয় হলে কাকে খেলানো হবে তাঁর পরিবর্তে তা নিয়েই প্রশ্ন উঠছে। প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন বুমরার পরিবর্ত হিসেবে যোগ্য হবেন আকাশ দীপ। নিজের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন পাঠান। 

আকাশ দীপ ভারতীয় টেস্ট দলের সঙ্গে শেষ কয়েকটি সিরিজে রয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতেও তাঁকে খেলতে দেখা গিয়েছে। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছেন। পাঠান মনে করেন মহম্মদ শামির সঙ্গে বোলিংয়ে অনেক মিল রয়েছে আকাশ দীপের। তাই তাঁকে খেলানো হতে পারে। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলছেন, ''যদি বুমরা না খেলে, তাহলে প্রশ্ন উঠতে যে তাঁর পরিবর্তে কাকে খেলানো হতে পারে। নেটে আমরা যা দেখেছি, সেই হিসেবে বলতে গেলে আকাশ দীপ একেবারে যোগ্য বিকল্প হতে পারে। আমার মনে হয় ও একেবারে শামির মত বোলিং করে।''

আকাশ দীপের পেস ও স্যুইংয়ের কথাও আলাদা করে উল্লেখ করেন পাঠান। এছাড়া সোজা সিমে বল করে ইংল্যান্ডের পরিবেশে সাহায্য পেতে পারেন আকাশ দীপ, তা মনে করেন পাঠান। প্রাক্তন বাঁহাতি তারকা বলেন, ''ও সোজা সিমে বল করে। যা ইংল্যান্ডের ব্যাটারদের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলতে পারে। বিশেষ করে লেট স্যুইং হয় ওর বলে। আমরা অর্শদীপকে নিয়েও কথা বলেছি। তবে আমার মতে বুমরা যদি না খেলে, তাহলে তাঁর বিকল্প হতে পারে আকাশ দীপই।''

ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে অবশ্য দ্বিতীয় স্পিনার খেলানোর আভাসও দিয়েছেন শুভমন গিল। ভারত অধিনায়ক বলছেন,''প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে, তারপর সূর্যও উঠেছিল। গত ম্যাচেও চতুর্থ ইনিংসে আমাদের দলে দ্বিতীয় একজন স্পিনার থাকলে বেশ ভালই হত। পিচে কিছু জায়গা ছিল যেটাকে আমরা কাজে লাগাতে পারতাম।পিচ কিন্তু ব্যাটিংয়ের জন্য খুবই ভাল ছিল। ফাস্ট বোলাররা তাই উইকেট নেওয়ার যথেষ্ট সুযোগ তৈরি করতে না পারলেও, দলের দ্বিতীয় স্পিনার দ্বিতীয় নতুন বল আসার আগে পর্যন্ত রানটা আটকাতে পারত। এই ম্য়াচেও যদি পিচটা আগের ম্যাচের মতোই হয়, তাহলে দ্বিতীয় স্পিনার খেলানোটা কিন্তু খারাপ বিকল্প হবে না।'

সেরা শিরোনাম

IND vs NZ: সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার
সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার
Glenn Maxwell Retirement: থামল 'বিগ শো', আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল
থামল 'বিগ শো', আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল
Virat Kohli Rohit Sharma: নতুন বলটা খেলে দিতে পারলে ভয়ঙ্কর, রোহিত-কোহলিকে নিয়ে হুঁশিয়ারি প্রাক্তন ভারতীয় তারকার
নতুন বলটা খেলে দিতে পারলে ভয়ঙ্কর, রোহিত-কোহলিকে নিয়ে হুঁশিয়ারি প্রাক্তন ভারতীয় তারকার
India A Squad: রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget