এক্সপ্লোর

IND vs AUS: বক্সিং ডে টেস্টে রোহিতকে ওপেনিং স্লটেই দেখতে চাইছেন প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা

Rohit Sharma: বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ও এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টেস্ট। সাত টেস্টে রোহিতের সংগ্রহ মাত্র ১৫২ রান। গড় ১১.৬৯।

মেলবোর্ন: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) চলতি সিরিজে রোহিত শর্মার (Rohit Sharma) অফফর্ম সবচেয়ে বেশি চিন্তার কারণ টিম ম্য়ানেজমেন্টের কাছে। অ্যাডিলেডে ও ব্রিসবেনে ছয় নম্বর স্লটে ব্যাটিং করতে নেমে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। নিজের চেনা স্লট ছেড়ে দিয়েছিলেন কে এল রাহুলকে। কিন্তু ব্যর্থ হতে হয়েছে ভারত অধিনায়ককে। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে রোহিত শর্মাকে ওপেনিং স্লটেই দেখতে চাইছেন প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা।

বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ও এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টেস্ট। সাত টেস্টে রোহিতের সংগ্রহ মাত্র ১৫২ রান। গড় ১১.৬৯। ১৩ ইনিংসে মাত্র অর্ধশতরান হাঁকিয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৫২। চেতন শর্মা বলছেন, ''আমার মনে হয় রোহিত শর্মার ওপেনিংয়ে নামা উচিত মেলবোর্ন টেস্টে। ও দুর্দান্ত ব্যাটার। শুরুতে আক্রমণাত্মক খেলে অজি বোলারদের ওপর চাপ তৈরি করলে মিডল অর্ডারের জন্য সুবিধে হবে। খোলা মনে খেলতে পারবে ভারতের মিডল অর্ডার।''

ব্যাটাররা ব্যর্থ হলেও বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছেন বর্ডার গাওস্কর ট্রফিতে, এমনটাই মনে করেন বিশ্বকাপে হ্যাটট্রিক করা প্রথম ভারতীয় পেসার। চেতন শর্মা বলছেন, ''ভারতীয় বোলাররা দারুণ বোলিং করেছে। কিন্তু আমার মনে হয় বুমরার পাশাপাশি বাকিরাও যদি প্রভাব ফেলতে পারে অজি ব্যাটিং লাইন আপের জন্য কাজ আরও কঠিন হয়ে যাবে। মহম্মদ সিরাজ, আকাশ দীপ, নীতিশ রেড্ডি প্রত্য়েকে দারুণ পারফর্ম করেছে। কিন্তু আমার মনে হয় ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। চলতি সিরিজে ব্যাট হাতে একেবারেই আশাপ্রদ পারফরম্য়ান্স করতে পারেনি আমাদের ব্যাটাররা। কিন্তু আমাদের ব্যাটিং লাইন আপের গভীরতা বিশাল।''

রেকর্ডের সামনে দাঁড়িয়ে বুমরা

মেলবোর্ন টেস্টে আর ৯ উইকেট নিলেই চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে মোট ৩০ উইকেট ঝুলিতে পুরে নেবেন বুমরা। সেক্ষেত্রে বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে বর্ডার গাওস্কর ট্রফির এক মরশুমে ৩০ উইকেট নেওয়ার নজির গড়বেন এই ভারতীয় পেসার। এছাড়া অবশ্য বর্ডার গাওস্কর ট্রফির এক মরশুমে ৩০ উইকেট নেওয়ার নজির প্রথম গড়েছিলেন হরভজন সিংহ। ২০০০-২০০১ মরশুমের বর্ডার গাওস্কর ট্রফিতে হরভজন মোট ৩২ উইকেট ঝুলিতে পুরেছিলেন। সেই সিরিজে ইডেন গার্ডেন্সে প্রথম ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন হরভজন।

আরও পড়ুন: বক্সিং ডে টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক কে? তালিকায় আর কারা রয়েছেন?

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget