এক্সপ্লোর

BCCI: হাজারো প্রশ্ন উঠেছিল, শেষ পর্যন্ত আগরকরের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই

Ajit Agarkar Indian Cricket Team: গৌতম গম্ভীরের সঙ্গে সমানভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে বারবার অজিত আগরকরকে। এবার তাঁকে নিয়ে সিদ্ধান্ত নিল বোর্ড।

মুম্বই: দল বাছাই, নির্বাচনে নির্দিষ্ট কয়েকজন প্লেয়ারকে ধরে রাখা, তারকা প্লেয়ারদের দল থেকে বাদ দেওয়া এই ইস্যুগুলো নিয়ে তাঁর দিকেও কম আঙুল ওঠেনি। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে সমানভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে বারবার অজিত আগরকরকে (Ajit Agarkar)। হাজারো প্রশ্ন উঠেছিল, শেষ পর্যন্ত আগরকরে নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বর্তমানে অজিত আগরকর। তাঁর মেয়াদ ছিল চলতি বছর জুন মাস পর্যন্ত। কিন্তু এবার তাঁর চুক্তির মেয়াদ বাড়িয়ে দেওয়া হল। আগামী বছর ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। তার আগে ২০২৭ এর জুন পর্যন্ত মেয়াদ আপাতত বাড়ানো হল আগরকরের। প্রাক্তন ভারতীয় পেসারের অধীনে ভারতীয় দল তিনটি আইসিসি ট্রফি জিতেছে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৩ সালে নিজেদের ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। সেবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে রানার্স আপ হতে হয় রোহিত শর্মার দলকে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড করতা জানিয়েছেন, "আগরকর নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব সামলেছে দারুণভাবে। ওঁর তত্ত্বাবধানে দল ভয়ডরহীন অ্য়াপ্রোচ নিয়ে মাঠে নেমে খেলেছে সবসময়। বোর্ড মনে করছে যে আগরকরকেই তাঁর দায়িত্ব চালিয়ে যাওয়া উচিৎ।''

আগরকরের চাকরি বজায় থাকলেও ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখাটা কিছুটা চাপেরই। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও যেভাবে ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থ হচ্ছেন, তাতে কতটা সুযোগ পাবেন তা নিয়েই প্রশ্ন উঠছে। খুব সম্ভবত ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের জন্য ভারতীয় দলের স্কিম অফ থিংসে রাখা হবে না সূর্যকুমারকে। যদিও কিছুদিন আগেই কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন যে তাঁর প্রথম পছন্দ এখনও ক্যাপ্টেন হিসেবে সূর্যকুমার যাদবই। গম্ভীরের চুক্তিও হয়ত ২০২৮ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হতে পারে। সূর্যর সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

উল্লেখ্য, সূর্যকুমার যাদবকে টানা টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ক্যাপ্টেন হিসেবে খেলিয়ে যাওয়া থেকে শুরু করে শ্রেয়স আইয়ারকে বঞ্চিত রাখা। এমনকী রোহিত শর্মা, বিরাট কোহলির অবসরের কারণ হিসেবেও অনেকেই গৌতম গম্ভীর ও অজিত আগরকর জুটিকে উল্লেখ করেছেন। যদিও বোর্ড ফের ভরসা রাখল প্রাক্তন ভারতীয় পেসারের ওপরই। 

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget