এক্সপ্লোর

IND vs ENG: টেস্টে ভারতীয় দলের অধিনায়কের পদে এই তারকা ক্রিকেটারকে দেখতে চান অশ্বিন

Ashwin On Indian Captain: আগামী ৬ জুনই ইংল্য়ান্ড সফরের জন্য উড়ে যাচ্ছেন গৌতম গম্ভীর। আগামী ৩ জুন আইপিএল ফাইনাল। অর্থাৎ তার তিনদিন পরেই ইংল্যান্ড সফরে উড়ে যাবেন গম্ভীর।

মুম্বই: টেস্টে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে হবেন? দৌড়ে সবার আগে রয়েছেন শুভমন গিল। এছাড়াও কে এল রাহুলের নামও উঠছে। কিন্তু প্রাক্তন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন চমকে দেওয়ার মত একটা নাম প্রস্তাব করলেন। আসন্ন ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাডেজাকে দেখতে চান অশ্বিন। 

নিজের ইউটিউব চ্য়ানেলে 'অ্য়াশ কি বাত' শোতে অশ্বিন বলেন, ''রবীন্দ্র জাডেজা ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অভিজ্ঞ একজন ক্রিকেটার। যদি কোনও নতুন প্লেয়ারকে অধিনায়কত্ব দেওয়ার দৌড়ে আপনি দেখতে চান, তবে জাডেজাকে এখন অধিনায়ক করে তাঁর ডেপুটি হিসেবে সেই তরুণ প্লেয়ারকে খেলানো যেতে পারে। এতে নেতৃত্ব দেওয়ার বিষয়েও পাকাপোক্ত হয়ে উঠবে সেই তরুণ প্লেয়ার।"

এরপরই অশ্বিন বলেন, ''ভারতের অধিনায়ক যেই হোক না কেন, শুভেচ্ছা থাকবে। জাডেজাও নিশ্চয় ভারত অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেছে কখনও না কখনও। এর আগে আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলেছে জাডেজা। যদিও ভাল পারফরমম্য়ান্স ছিল না। কিন্তু আমি শুধু এটুকু বলতে চাইছি যে জাডেজাও কিন্তু অন্যতম দাবিদার।'' ভারতীয় ক্রিকেটে রোহিত, বিরাট, অশ্বিনের পর এই মুহূর্তে সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ারে নাম রবীন্দ্র জাডেজাই। 

এদিকে, টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী আগামী ৬ জুনই ইংল্য়ান্ড সফরের জন্য উড়ে যাচ্ছেন গৌতম গম্ভীর। আগামী ৩ জুন আইপিএল ফাইনাল। অর্থাৎ তার তিনদিন পরেই ইংল্যান্ড সফরে উড়ে যাবেন গম্ভীর। মনে করা হচ্ছে আইপিএলে প্লে অফে যে দলগুলো জায়গা করে নেবে, সেই দলে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্য়ে যাঁরা টেস্ট স্কোয়াডে সুযোগ পাবেন, তাঁরা হয়ত সরাসরি ইংল্যান্ডে উড়ে যাবেন।

যদিও এর আগেই ভারতীয় এ দল ইংল্যান্ডে উড়ে যাবে। আগামী ২৫ মে থেকে শুরু হতে চলেছে ইংল্য়ান্ডে ভারতীয় এ দলের সফর। সম্ভাব্য টেস্ট স্কোয়াডে থাকা যে প্লেয়াররা আইপিএলে খেলছেন না বা প্লে অফে জায়গা করে নিতে পারবেন না, তাঁরাই হয়ত আগেই ইংল্যান্ডে উড়ে যাবেন। চলতি সপ্তাহেই হয়ত ইন্ডিয়া এ দলের জার্সিতে খেলার সুযোগ পাবেন, সেই স্কোয়াড ঘোষণা করা হবে। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ ইংল্য়ান্ডের মাটিতে শুরু হতে চলেছে আগামী ২০ জুন থেকে। লিডস ক্রিকেট গ্রাউন্ডে হেডিংলেতে প্রথম টেস্ট খেলা হবে। 

আরও পড়ুন: বিরাট, রোহিতই শুধু নন, সবাইকে অবাক করে ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন তাঁরাও

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget