এক্সপ্লোর

Bengaluru Stampede: বেঙ্গালুরুর ঘটবায় প্রথমবার মুখ খুললেন গাওস্কর, কী বললেন কিংবদন্তি?

Gavaskar On Bengaluru Stampede: সেই আনন্দের ভাগ নিতেই বেঙ্গালুরুর প্যারেড ও সেলিব্রেশন অনুষ্ঠানে অংশ নিয়েছিল লক্ষ লক্ষ মানুষ। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। পদপিষ্ট হয়ে প্রাণ হারাতে হয় ১১ জনকে।

বেঙ্গালুরু: একটা ঐতিহাসিক জয়ের আনন্দ যে এমনভাবে বিভীষিকাময় হয়ে উঠবে, তা কেউই ভাবেননি একবারও। ১৮ বছরের প্রতীক্ষা শেষে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। ফাইনালে পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে দিয়েছিল রজত পাতিদারের দল। সেই আনন্দের ভাগ নিতেই বেঙ্গালুরুর প্যারেড ও সেলিব্রেশন অনুষ্ঠানে অংশ নিয়েছিল লক্ষ লক্ষ মানুষ। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। পদপিষ্ট হয়ে প্রাণ হারাতে হয় ১১ জনকে। মোট ৩৩ জন গুরুতর আহত হয়েছেন। 

এবার এই ইস্যুতে প্রথমবার মুখ খুললেন সুনীল গাওস্কর। তিনি বলছেন, "আমার মনে হয় যদি প্রথম কয়েক বছরের মধ্যেই আরসিবি আইপিএল ট্রফি জিততে পারত। তাহলে এতটা পাগলামো হত না। ১৮ বছর অনেকটা সময়। আর এত সময় পরে প্রথমবার ট্রফি জয়ের উন্মাদনাও ছিল বিশাল। সমর্থকরা এতদিন অপেক্ষা করতে চাননি। ওঁদের যে স্লোগান, 'এ সালা কাপ নামদে' এবার প্রত্যেক ক্রিকেটারের কানে বারবার বাজছিল। তাই আলাদা সংকল্প নিয়েই এবার মাঠে নেমেছিল পুরো দলটি।"

সমর্থকদের উন্মাদনা যদিও যথাযথ মনে করছেন লিটল মাস্টার। তিনি বলছেন, "আমি মনে করি সমর্থকদের উন্মাদনা স্বাভাবিক। হয়ত তাঁরা তাঁদের প্রিয় নায়কের সঙ্গে একবার ছবি তুলতে চেয়েছিলেন। হয়ত একবার ছুঁয়ে দেখতে চেয়েছিলেন। সমর্থকদের আবেগটা আমরা বুঝি।"

এই ঘটনায় এবার গ্রেফতার হলেন আরসিবির মার্কেটিং প্রধান নিখিল সোসালে। বেঙ্গালুরু বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং প্রধানকে। বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথে তাঁকে পাকড়াও করে পুলিশ। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ছিল বিরাট কোহলি। চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যুর এই ঘটনায় আরসিবির মার্কেটিং প্রধান নিখিলকে তো গ্রেফতার করাই হয়েছে, পাশাপাশি এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থারও দুই কর্তাকে আটক করা হয়েছে। গতকালই আরসিবির বিরুদ্ধে মামলা দায়ের করে কর্ণাটক পুলিশ। বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ আনা হয়েছে। 

গতকালই ঘটনার ২৪ ঘণ্টা পর সাসপেন্ড করা হয়েছিল বেঙ্গালুরুর পুলিশ কমিশনার-সহ তিন পুলিশ কর্তাকে। ঘটনার ২৪ ঘণ্টা পর, বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। সাসপেন্ড করা হয়েছে ACP ও সেন্ট্রাল জোনের DCP-কে। এবার আরও কড়া পদক্ষেপ নেওয়া হল।

প্রসঙ্গত, এই ঘটনায় প্রাণ হারাদের জন্য আরসিবির তরফে অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। অনুদানের ঘোষণা করেছে কর্ণাটক সরকার, কর্ণাটক ক্রিকেট সংস্থাও। এই দুঃখজনক ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। যেখানে নিহত ১১ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য করার কথা বলা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি শুধু সাহায্য করাই নয়, বরং পদদলিত হওয়ার ঘটনায় আহতদের জন্য 'RCB Cares' তহবিলও শুরু করেছে।

 

 

সেরা শিরোনাম

Kohli Records: ১১ মাসে বদলে গিয়েছেন কোহলি! চার-ছক্কার রেকর্ড বোলারদের কাছে এখন আতঙ্ক
১১ মাসে বদলে গিয়েছেন কোহলি! চার-ছক্কার রেকর্ড বোলারদের কাছে এখন আতঙ্ক
Karthik On Shami: শামিকে নিয়ে বড় বিবৃতি প্রাক্তন সতীর্থের, 'পেছনে ফিরে তাকানোর কোনও দরকার নেই আর'
শামিকে নিয়ে বড় বিবৃতি প্রাক্তন সতীর্থের, 'পেছনে ফিরে তাকানোর কোনও দরকার নেই আর'
Indian Cricket Team: 'বুমরা, হার্দিকের ওপর নির্ভরযোগ্যতা বাড়লে দলেরই ক্ষতি', ভারতীয় দল নিয়ে আশঙ্কা প্রকাশ হনুমার
'বুমরা, হার্দিকের ওপর নির্ভরযোগ্যতা বাড়লে দলেরই ক্ষতি', ভারতীয় দল নিয়ে আশঙ্কা প্রকাশ হনুমার
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget